উদ্দীপকে উল্লিখিত ঘটনা বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া অস্ট্রিয়ার যুবরাজকে সস্ত্রীক হত্যা করেন এবং তার প্রতিক্রিয়ায় প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ । ইউরোপে রাজনৈতিক পরিস্থিতিতে যখন উত্তেজনা বিরাজমান ছিল, তখন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভোতে প্রকাশ্য দিবালোকে এক সার্ব আততায়ীর হাতে নিহূত হন। ইতিপূর্বে অস্ট্রিয়া সার্বিয়ার পারস্পরিক শত্রুতা চরম আকার ধারণ করে। এ হত্যাকাণ্ডের ফলে ইউরোপে এক প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়; যা ক্রমে সমগ্র ইউরোপ তথা বিশ্বকে গ্রাস করে। এ হত্যাকাণ্ড অস্ট্রিয়ার অভ্যন্তরে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং সে সর্বতোভাবে সার্বিয়াকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করে ২৩ জুলাই একটি চরমপত্র প্রদান করে। এর দাবিগুলো ছিল--সার্বিয়াকে অস্ট্রিয়াবিরোধী সকল প্রচারণা বন্ধ করতে হবে, সকল গোপন সমিতি দমন করতে হবে এবং অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকাণ্ডের তদন্ত করার বিষয়ে সার্বিয়া অস্ট্রীয় অফিসারদের অন্তর্ভুক্ত করতে হবে। সার্বিয়া শেষ দাবিটা ছাড়া সব দাবি মেনে নিতে স্বীকৃত হয়। কিন্তু অস্ট্রিয়া এতে সন্তুষ্ট হয়নি। তারা সার্বিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং সৈন্য সমাবেশের নির্দেশ দেয়। জার্মানি এ কাজে অস্ট্রিয়াকে সম্পূর্ণ সমর্থন জানায়। ১৯১৪ খ্রিষ্টাব্দের ২৮ জুলাই অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সার্বিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাশিয়া অস্ট্রিয়া ও জার্মান সীমান্তে তার সৈন্য সমাবেশ করতে থাকে এবং শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া কোন ঘটনার সাথে সাদ…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর