তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত সন্ধি তথা ভার্সাই সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। ভাসাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহিত ছিল। ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাদি জার্মানির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত হানে। এ সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির সকল উপনিবেশ কেড়ে নেয় এবং এর ওপর এক বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে আর্থিক দৈন্যের মধ্যে ঠেলে দেয়। এছাড়া এ চুক্তির মাধ্যমে সকল দিক দিয়ে জার্মানিকে দুর্বল ও পঙ্গু করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি জার্মান জাতির মনে এক অভূতপূর্ব আত্মচেতনা ও জাতীয়তাবোধের জন্ম দেয়। তাই জার্মানিরা কখনই ভাসাই চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি মেনে নিতে পারেনি। তারা এরূপ অবস্থায় পরিবর্তনের জন্য ভবিষ্যৎ সুযোগের প্রতীক্ষায় ছিল। এমতাবস্থায় জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদের সৃষ্টি হলে নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে এক নতুন আশার সঞ্চার করে এবং এক নতুন পথের সন্ধান দেয়। অতঃপর নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির আত্মনিয়ন্ত্রণের ও জাতীয়তাবাদের দাবির কথা ঘোষণা করলে জার্মানদের যুদ্ধংদেহী মনোভাব প্রবল আকার ধারণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে। পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধির ব্যর্থতা বা ত্রুটিই পরবর্তীতে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর