উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে আমার পঠিত ত্রিশক্তি আঁতাত জোটকে নির্দেশ করে ।
উদীয়মান পরাশক্তি জার্মানিকে মোকাবিলা করার জন্য ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ডের মাঝে যে আঁতাত হয়, তা ত্রিশক্তি আঁতাত নামে পরিচিত। ইংল্যান্ড ও ফ্যান্স সব সময়ই শত্রুভাবাপন্ন দেশ ছিল। তাই জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের সাবধানতার নীতি পরিত্যাগ করে আক্রমণাত্মক নীতি গ্রহণ করার সময় ধারণা করেছিলেন, ঐতিহাসিক কারণেই ইঙ্গ-ফ্রাঙ্ক জোট সম্ভব নয় । কিন্তু জার্মানি নৌশক্তিতে ইংল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ইংল্যান্ড আতঙ্কিত বোধ করে। ইংল্যান্ড জার্মানিকে তার নৌনির্মাণ নীতি সংযত করতে অনুরোধ করে । জার্মানি এ অনুরোধে সাড়া না দিয়ে বলে, জার্মানি তার হাত খোলা রাখতে চায়, ফলে ইংল্যান্ড তার নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে ১৯০৪ সালে ইঙ্গ-ফরাসি' এবং ১৯০৭ সালে 'ইঙ্গ-রুশ' আঁতাত গড়ে তোলে । এভাবে ইঙ্গ-ফ্রাঙ্ক-রুশ ত্রি-পক্ষীয় আঁতাত গড়ে ওঠে।