শেয়ারFacebookWhatsApp

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লিখো ।

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সার্বিয়ান আততায়ীর কর্তৃক অস্ট্রিয়ার যুবরাজ ও তার স্ত্রীর হত্যাকাণ্ড। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভোতে প্রকাশ্য দিবালোকে সার্ব আততায়ীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া সার্বিয়া সরকারকে এ জন্য দায়ী করে ২৩ জুলাই চরমপত্র দেয়। সার্বিয়া চরমপত্রের সব শর্ত পুরণে সক্ষম না হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ায় আক্রমণ করে। জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়। ইংল্যান্ড- ফ্রান্স সার্বিয়ার পক্ষে থাকে। এভাবে অস্ট্রেয়ার আক্রমণের মাধ্যমে ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লিখো ।

উদ্দীপক

গ্রামের নাম শান্তিপুর। কিন্তু গ্রামের মানুষের মধ্যে মোটেই শান্তি ছিলনা । সব সময় বিভিন্ন কলহ, বিবাদে লিপ্ত থাকতো। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে 'শান্তিসংঘ' কমিটি গঠিত হয়। কিন্তু শান্তি সংঘের সদস্যদের অসহযোগিতার কারণে উক্ত সংগঠনটি ব্যর্থ হয় এবং গ্রামের মানুষ পুনরায় দ্বন্দ্বে লিপ্ত হয়।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

ফ্রান্স ও প্রুশিয়ার মধ্যে সংঘটিত সেডানের যুদ্ধ ১-২ সেপ্টেম্বর ১৮৭০ সালে সংঘটিত হয়।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সার্বিয়ান আততায়ীর কর্তৃক অস্ট্রিয়ার যুবরাজ ও তার স্ত্রীর হত্যাকাণ্ড। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভোতে প্রকাশ্য দিবালোকে সার্ব আততায়ীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া সার্বিয়া সরকারকে এ জন্য দায়ী করে ২৩ জুলাই চরমপত্র দেয়। সার্বিয়া চরমপত্রের সব শর্ত পুরণে সক্ষম না হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ায় আক্রমণ করে। জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়। ইংল্যান্ড- ফ্রান্স সার্বিয়ার পক্ষে থাকে। এভাবে অস্ট্রেয়ার আক্রমণের মাধ্যমে ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ।

উত্তর

উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে আমার পঠিত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'শান্তিসংঘ' জাতিপুঞ্জের মিল পাওয়া যায় । প্রথম বিশ্বযুদ্ধের প্রাণহানি এবং ধ্বংসলীলার ভয়াবহতা বুঝিয়ে দেয়, ভবিষ্যতে যুদ্ধ হলে তা কত সম্পদ ও জীবনের ক্ষতি করবে। তাই বিশ্ব নেতারা আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসার জন্য লীগ অব নেশনের কথা ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য ১৪ দফা নীতি ঘোষণা করেন । এর ১৪ নম্বর দফায় বলা হয়, সব জাতির প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা এবং সব দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। এরই ভিত্তিতে ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের উত্থাপিত লীগ অব নেশনস এর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উইলসনকে সভাপতি করে ১৯ সদস্যের এক কমিটিকে এর গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি লীগ অব নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করে। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম অংশে এই খসড়া গৃহীত হয়। আর এভাবেই লীগ অব নেশনসের জন্ম হয় । উদ্দীপকে বলা হয়েছে, শান্তিপুর গ্রামের মানুষের মধ্যে সর্বদা কলহ । বিবাদ থাকায় স্থানীয় চেয়ারম্যান শান্তি রক্ষায় 'শান্তিসংঘ' কমিটি গঠন করেন। এ 'শান্তিসংঘ' কমিটির গঠন ও বৈশিষ্ট্যের সাথে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের মিল আছে যার উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি রক্ষা করা।

উত্তর

উক্ত সংগঠন অর্থাৎ লীগ অব নেশনসের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে বলে আমি মনে করি । লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থান। জাতিপুঞ্জ গঠিত হওয়ার পরে প্রথম দশকে সংগঠনটি শান্তিপূর্ণ উপায়ে অনেক বিরোধের নিষ্পত্তি করে এক নবযুগের সূচনা করেছিল। জাতিপুঞ্জের সাফল্যের মধ্যে কয়েকটি হলো- আল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে সুইডেন-ফিনল্যান্ড বিরোধ নিষ্পত্তি; সাইলেশিয়া নিয়ে পোল্যান্ড-জার্মানির বিরোধ নিষ্পত্তি; করফুর নিয়ে গ্রিস-ইতালির বিরোধ নিষ্পত্তি; গ্রিস-বুলগেরিয়া সীমান্ত বিরোধ নিষ্পত্তি প্রভৃতি। এছাড়া জাতিপুঞ্জ গঠনের পর নিরস্ত্রীকরণের উদ্যোগ নিয়ে দীর্ঘ এক দশক সংস্থাটি পৃথিবীকে যুদ্ধের ধ্বংসলীলা থেকে রক্ষা করেছিল, যা ছিল একটি গুরুত্বপূর্ণ সাফল্য । পৃথিবীর জনসমাজকে আন্তর্জাতিক সমবায়, সৌহার্দ্য ও সাহায্য- সহযোগিতার প্রয়োজন সম্পর্কে সচেতন করে তুলেছিল। আন্তর্জাতিকতার প্রয়োজনে জাতীয়তাবাদী মনোবৃত্তি কতটুকু দমন করা উচিত, সে শিক্ষা দিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে প্রচুর ঋণদান করে অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা ছিল জাতিপুঞ্জের একটি প্রশংসনীয় পদক্ষেপ। তবে জাতিপুঞ্জের গৃহীত এসকল পদক্ষেপ পরবর্তীতে ব্যর্থতার চাদরে ঢাকা পড়ে যায়। কেননা, জাতিপুঞ্জ গঠনের এক যুগ যেতে না যেতেই ব্যর্থতার পরিচয় দিতে থাকে। মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে চীন ও জাপানের বিরোধ নিষ্পত্তিতে জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। ঠিক একইভাবে ইতালি-ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ সৃষ্টি হলে জাতিপুঞ্জ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এ পরিস্থিতিতে ইংল্যান্ড ও ফ্রান্স ইতালির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলে ইতালি জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করে। এভাবে লীগের ব্যর্থতার ফলে যৌথ নিরাপত্তা নীতির অবসান হতে থাকে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরিতে ভূমিকা রাখে । আলোচনা শেষে তাই বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিপুঞ্জ প্রাথমিক সফলতার পরিচয় দিলেও পরবর্তীতে ব্যর্থতার কারণে বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয় ।
HSCHistory 2nd Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।