শেয়ারFacebookWhatsApp

ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়?

উদ্দীপক

হরিপুর উপজেলা চেয়ারম্যানের পুত্র সাব্বির আহমেদ তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলায় বেড়াতে আসে। অজ্ঞাতনামা সন্ত্রাসী কর্তৃক তারা নিহত হলে উভয় উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের উপজেলাগুলোতে। একটি চুক্তির মাধ্যমে এ সংঘর্ষের অবসান হয়।

নটরডেম কলেজ · 2024

উত্তর

১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

উত্তর

লীগ অব নেশনস প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা; যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয়। সংস্থাটির প্রধান উদ্দেশ্য হলো সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা ও অসামরিকীকরণের মাধ্যমে যুদ্ধভাব এড়ানো এবং সমঝোতা ও সালিসের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা। এছাড়া শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, আদিবাসীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ, বৈশ্বিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণসহ কতিপয় মহৎ উদ্দেশ্য নিয়ে লীগ অব নেশনস প্রতিষ্ঠা করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা বিশ শতকের গোড়ার দিকে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ । ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত প্রায় চার বছর স্থায়ী প্রথম বিশ্বযুদ্ধে তিনটি মহাদেশের ৩৪টি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। উপনিবেশবাদ, পুঁজিবাদের বিকাশ, সামরিক যুদ্ধ শিবিরে বিভক্ত বিশ্ব পরিস্থিতি ইত্যাদি নানা বিষয় এ যুদ্ধে অনুঘটক হিসেবে কাজ করেছিল। তবে যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল একটি হত্যাকান্ড। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড বসনিয়ার সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ ভ্রমণের সময় সার্ব আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণ দায়ী করে ২৮ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ক্রমে জার্মানি, রাশিয়া, ফ্রান্সসহ ইউরোপের অন্য রাষ্ট্রগুলো এ যুদ্ধে জড়িয়ে পড়লে তা বিশ্বযুদ্ধে নেয়। যেমনটি উদ্দীপকেও দেখা যায় । উদ্দীপকে দেখা যায়, হরিপুর উপজেলা চেয়ারম্যানের পুত্র সাব্বির আহমেদ তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলায় বেড়াতে যায়। সেখানে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় তারা নিহত হলে উভয় উপজেলার অধিবাসীদের মধ্যে সংঘর্ষ লেগে যায়, যা পরে আশপাশের উপজেলাগুলোতেও ছড়িয়ে পড়ে। উদ্দীপকে বর্ণিত এ ঘটনা বিশ শতকে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, উক্ত ঘটনা অর্থাৎ অস্ট্রিয়ার যুবরাজ হত্যা সমগ্র বিশ্বে এক মহাসংকটের সৃষ্টি করেছিল— আমি এ বক্তব্যের সাথে একমত। বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্ব বিপ্লবী গাৱিলো প্রিন্সিপ দ্বারা অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করার সঙ্গে সঙ্গে রাশিয়া সার্বিয়ার সমর্থনে সেনা সমাবেশ করে। অন্যদিকে জার্মানিও অস্ট্রিয়ার সমর্থনে সেনা সমাবেশের আদেশ দেয় এবং রাশিয়ার জার ও ফরাসি সরকারকে দুটি চরমপত্র দেয়। রাশিয়া বা ফ্রান্স কেউই এ চরমপত্রকে আমল না দিলে জার্মানি ১৯১৪ সালের ১ আগস্ট রাশিয়া এবং ৩ আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স আক্রমণের জন্য জার্মানি বেলজিয়ামের ওপর দিয়ে সৈন্য নিয়ে যাবার দাবি করে । বেলজিয়ামের নিরপেক্ষতা ভঙ্গ করা হচ্ছে- এ অজুহাতে ফ্রান্স ও বেলজিয়ামের মিত্র ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ( 8 আগস্ট)। ইতোমধ্যে তুরস্ক অস্ট্রিয়া জার্মানির পক্ষে যোগ দিলে যুদ্ধ এশিয়া ভূখণ্ডে বিস্তৃত হয়। জাপান ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেয়। ইতালি প্রথমদিকে নিরপেক্ষ থাকলেও পরে ইঙ্গ-ফরাসি পক্ষে যোগদান করে। যুদ্ধের শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও মিত্রশক্তির পক্ষে যোগ দেয়। ফলে প্রথম বিশ্বযুদ্ধ নামক এক মহাসংকটের জন্ম নেয়। পরিশেষে বলা যায়, অস্ট্রিয়ার যুবরাজ হত্যার ঘটনা সমগ্র বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ নামক এক মহাসংকটের সৃষ্টি করেছিল- বক্তব্যটি যথার্থ।
HSCHistory 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।