উদ্দীপকের ঘটনাটি আমার পাঠ্যপুস্তকের ভার্সাই সন্ধির সাথে সংশ্লিষ্ট।
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট (ব্রিটেন, মার্কিন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া) ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি নামে পরিচিত। এই সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়-দায়িত্ব তাদের উপর চাপানো হয় । যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয় এই চুক্তিতে । পাশাপাশি জার্মানের কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি ক্ষোভের জন্ম দেয় যাকে উগ্র জাতীয়তাবাদী হিটলার পরে সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান। জার্মানি পরবর্তীতে আবার বলদপী হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ভয়াবহ ঘটনা অবশ্যম্ভাবী করে তোলে, যাতে প্রায় সমগ্র বিশ্ব জড়িয়ে পড়েছিল। উদ্দীপকেও অনুরুপ পরিস্থিতি বর্ণিত হয়েছে।
উদ্দীপকে দেখা যায়, একটি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আড়পাড়া ও জামতৈল গ্রামের মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয় যা দ্রুত অন্যান্য গ্রামে ছড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার জন্য বসে একতরফাভাবে আড়পাড়াকপ দায়ী করে সমস্ত ক্ষতির বোঝা তার ওপর চাপিয়ে দেয়। যার খেসারত একসময় সব গ্রামকে দিতে হয়। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটি উপরে আলোচিত ভার্সাই সন্ধির সাথে সাদৃশ্যপূর্ণ।