শেয়ারFacebookWhatsApp

কখন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তার বিখ্যাত ১৪ দফা মার্কিন কংগ্রেসে উত্থাপন করেন?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১ম বিশ্বযুদ্ধের পর ৮ জানুয়ারি ১৯১৮ সালে ১৪ দফা মার্কিন কংগ্রেসে উত্থাপন করেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

কখন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তার বিখ্যাত ১৪ দফা মার্কিন কংগ্…

উদ্দীপক

রফিকুল ইসলাম সাহেবের এলাকার গ্রামগুলো দীর্ঘদিন সংঘর্ষে লিপ্ত থাকার পর শান্তির জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করে। কিন্তু এই সংগঠনের নীতিতে সংঘর্ষকে নিষিদ্ধ করা হয়নি। এতে একটি অঞ্চলের গ্রামের প্রাধান্য ছিল। গ্রামগুলো এ সংগঠনের নীতি তেমন মেনে চলেনি। ফলে সংগঠনটি ব্যর্থ হলো ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১ম বিশ্বযুদ্ধের পর ৮ জানুয়ারি ১৯১৮ সালে ১৪ দফা মার্কিন কংগ্রেসে উত্থাপন করেন।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকলেও ১৯১৭ সালে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মিত্র বাহিনীর পক্ষে যুদ্ধে যোগদান করে। ১৯২৯ সালে বিশ্বব্যাপী মহানন্দার শুর হলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেন্ট নিওডিশ নামের নতুন কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক উদারবাদ প্রতিষ্ঠা করেছিল। ১৯৪১ সালে পার্ল হারবার আক্রান্ত হবার পর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। জাপানে হিরোশিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা নিক্ষেপ করে। এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি হিসেবে উত্থান লাভ করে।

উত্তর

উদ্দীপকে রফিকুল ইসলাম সাহেবের এলাকার সংগঠনের দুর্বলতার সাথে লীগ অব নেশনসের দুর্বলতার সামঞ্জস্য রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে বিশ্বনেতারা আন্তর্জাতিক বিরোধ মীমাংসার লক্ষ্যে গঠন করে লীগ অব নেশনস। এ সংস্থাটির দুটি অংশ ছিল। একটি কাউন্সিল এবং অন্যটি সাধারণ সভা। বিশ্বের শক্তিধর পাঁচটি রাষ্ট্র যেমন ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ইতালি ও জাপান এই কাউন্সিলের স্থায়ী সদস্য মনোনীত হয়। এছাড়া কাউন্সিলে চারটি অস্থায়ী পদও সৃষ্টি করা হয়। কংগ্রেস অনুমোদন না করায় শেষ অবধি যুক্তরাষ্ট্র কাউন্সিলে যোগ দিতে পারেনি। ফলে ৪টি স্থায়ী দেশ নিয়ে লীগ অব নেশনসের কাউন্সিল গঠিত হয়। এ কাউন্সিলে কোনো মীমাংসার জন্য সব সদস্যের একমত হওয়া ছিল বাধ্যতামূলক। মূলত এ শতটিই ছিল লীগ অব নেশনস-এর প্রধান দুর্বলতা, যা সংগঠনটিকে অকেজো করে দেয়। উদ্দীপকে দেখা যায়, রফিকুল ইসলামের এলাকার গ্রামগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। তবে এতে একটি অঞ্চলের প্রাধান্য ছিল এবং এর নীতিতে সংঘর্ষকে নিষিদ্ধ করা হয়নি। উক্ত সংগঠনের এরূপ দুর্বলতা উপরে বর্ণিত লীগ অব নেশনস-এর দুর্বলতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের সংগঠনের ব্যর্থতার মাঝে উক্ত বিশ্ব সংস্থা তথা লীগ অব নেশনস-এর ব্যর্থতার সকল কারণ প্রতিফলিত হয়নি— বক্তব্যটি যথার্থ। জাতিপুঞ্জ বা লীগ অব নেশনস গঠিত হওয়ার পরে প্রথম দশকে সংগঠনটি শান্তিপূর্ণ উপায়ে অনেক বিরোধের নিষ্পত্তি করে এক নবযুগের সূচনা করেছিল। কিন্তু জাতিপুঞ্জ গঠনের এক যুগ যেতে না যেতেই সংস্থাটি ব্যর্থতার পরিচয় দিতে থাকে। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, বিজয়ী রাষ্ট্রসমূহের প্রতি বিজিত রাষ্ট্রসমূহের সন্দেহ এবং জার্মানির প্রতিরোধমূলক মনোভাব লীগের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার পথে অন্তরায় সৃষ্টি করেছিল। দ্বিতীয়, বিজয়ী ও বিজিত রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক মতানৈক্য ছিল। এছাড়া লীগ অব নেশনস এর শীর্ষ নেতাদের মধ্যে জার্মানিকে সর্বতোভাবে দাবিয়ে রাখার প্রবণতা ছিল, যা সংগঠনটির নৈতিক মর্যাদা বিনষ্ট করে। তৃতীয়ত লীগের সদস্যদের মধ্যে সবার সমান অধিকার ছিল না। লীগের অস্থায়ী সদস্যদের তুলনায় স্থায়ী সদস্যদের বেশি ক্ষমতা ছিল। তাই বিশ্ব স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লীগ অব নেশনস শেষ পর্যন্ত ব্যর্থ হয়। চতুর্থত, চুক্তিপত্রের নিরাপত্তামূলক শর্তগুলোর মধ্যে বহু ত্রুটি ছিল। লীগের হাতে আক্রমণকারীর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা না থাকায় আক্রমণকারীরা সংগঠনটির নির্দেশ উপেক্ষা করতে পারত। এছাড়া মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে জাতিপুঞ্জ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়। ঠিক একইভাবে ইতালি ও ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ সৃষ্টি হলে কার্যকর লীগ ব্যবস্থা নিতে পারেনি। এভাবে লীগের ব্যর্থতার ফলে যৌথ নিরাপত্তা নীতির অবসান হতে থাকে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরিতে ভূমিকা রাখে । পরিশেষে বলা যায়, শুধু নির্দিষ্ট কয়েকটি দেশের প্রাধান্য নয়, বরং লীগ অব নেশনসের ব্যর্থতার পেছনে আরও নানাবিধ কারণ ছিল ।
HSCHistory 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।