খ. ভাসাই সন্ধির সীমাবদ্ধতা কী ছিল?
উত্তর: ভার্সাই সন্ধির শান্তি চুক্তির শর্তগুলো সম্পূর্ণভাবে জার্মানির স্বার্থবিরোধী হওয়ায় বাহ্যিক ক্ষোভ প্রশমিত করলেও জার্মানির অন্তর্নিহিত রাগ ও ক্ষোভ স্থায়ী হয়। পরাজিত জার্মানি মিত্রশক্তির প্রতি কৃতজ্ঞতা অর্জনের সুযোগ পায়নি। অধিকন্তু জার্মানিকে ভীতি প্রদর্শন করে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। তারা জার্মানিকে সামরিক প্রহরায় ভার্সাই প্রাসাদে নিয়ে আসে আবার সন্ধিতে স্বাক্ষর করার পর সামরিক প্রহরায় বাইরে নিয়ে যায়। এরূপ অবস্থায় জার্মানির স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মানসিক প্রস্তুতি বাধাগ্রস্ত হয়। স্বভাবতই জার্মানি একটি শক্তিধর জাতি। তাকে অপমানিত করে চুক্তি করা মিত্ররাষ্ট্র ঠিক কাজ করেনি। ভার্সাই সন্ধিতে যে ব্যথা জার্মানি পেয়েছিল পরবর্তীতে তা প্রশমিত করার জন্য ভবিষ্যতের আশায় বসে থাকে। কখন সময় আসবে আর সে সুযোগে মিত্রশক্তিকে প্রতিহত করার প্রস্তুতি গ্রহণ করবে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ মিত্রশক্তিই ভার্সাই প্রাসাদে ভার্সাই চুক্তিতে গেঁথে রেখেছিল ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
খ. ভাসাই সন্ধির সীমাবদ্ধতা কী ছিল?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর