শেয়ারFacebookWhatsApp

বসনিয়ার রাজধানীর নাম কী ছিল?

উত্তর: বসনিয়ার রাজধানীর নাম সারায়েভো।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বসনিয়ার রাজধানীর নাম কী ছিল?

উদ্দীপক

দুটি অঞ্চলের জনগণের মধ্যকার সংঘর্ষ একপর্যায়ে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে সালিসের মাধ্যমে জনগণ একটি গ্রামবাসীকে সংঘর্ষের জন্য দায়ী করে তাদেরকে অপমানজনক মুচলেকায় স্বাক্ষর ও জরিমানা প্রদানে বাধ্য করে। ফলে উক্ত গ্রামবাসী জরিমানা প্রদানে বাধ্য হলেও সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ গ্রহণের ।

Rajshahi · 2022

উত্তর

বসনিয়ার রাজধানীর নাম সারায়েভো।

উত্তর

ইউরোপে হিটলার ও মুসোলিনির নাৎসিবাদ ও ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স কোনো রকম প্রতিরোধের বদলে যে আপসনীতি গ্রহণ করেছিল তাকেই তোষণনীতি বলা হয় । ইংল্যান্ড ও ফ্রান্স তোষণনীতি গ্রহণ করায় 'লীগ অব নেশনস' অসহায় পড়ে পড়ে। সোভিয়েত ইউনিয়নকে লীগ থেকে তাড়িয়ে দেওয়ার হয় এবং এক পর্যায়ে লীগ অব নেশনস মুমূর্ষু লীগে পরিণত হয় ।

উত্তর

উদ্দীপকের ঘটনা ও মুচলেকার সাথে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মিল রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী মিত্রশক্তি জোট তথা ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও অন্যান্য দেশ ফ্রান্সের ভার্সাই নগরিতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটি ভার্সাই সন্ধি নামে খ্যাত। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়দায়িত্ব জার্মানির ওপর চাপানো হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ আদায় করা হয় জার্মানির কাছ থেকে। বিজয়ী মিত্র শক্তির দেশগুলো জার্মানির কাছ থেকে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিজ সমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তি খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি চাপিয়ে দেয়া সন্ধি হিসেবে আখ্যায়িত হয় ও ক্ষোভের জন্ম দেয় যা পরবর্তীতে উগ্র জাতীয়তাবাদী নেতা হিটলার সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান । উদ্দীপকেও দুটি অঞ্চলের জনগণের মধ্যকার সংঘর্ষ এক পর্যায়ে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে সালিশের মাধ্যমে জনগণ একটি গ্রামবাসীকে সংঘর্ষের জন্য দায়ী করে তাদেরকে অপমানজনক মুচলেকায় স্বাক্ষর ও জরিমানা প্রদানে বাধ্য করে । ফলে উক্ত গ্রামবাসী জরিমানা প্রদানে বাধ্য হলেও সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ গ্রহণের । এ ঘটনাটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সাথে মিত্রশক্তির স্বাক্ষরিত ভার্সাই সন্ধির সাথে মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, উক্ত চুক্তির ত্রুটি অর্থাৎ ভার্সাই চুক্তির ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল বিষয়টির সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করি । ভার্সাই সন্ধিতে জার্মানিকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে পঙ্গু করে ফেলার জন্য কতকগুলো প্রাণঘাতী শর্ত চাপিয়ে দেওয়া হয়। শর্তগুলো অপমানজনক ও কঠোর হওয়ায় পরাজিত জার্মানি মিত্রশক্তির প্রতি কৃতজ্ঞতা অর্জনের কোনো সুযোগই পায়নি। তারা জার্মানিকে লিখিত খসড়ার ওপর একবার লিখিত মতামত জ্ঞাপনের সুযোগ দিয়েছিল কিন্তু যা লেখা ছিল তা প্রতিফলিত হয়নি। অধিকন্তু জার্মানিকে ভীতি প্রদর্শন করে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করে। তারা জার্মানি প্রতিনিধিকে সামরিক প্রহরায় ভার্সাই প্রাসাদে নিয়ে আসে আবার সন্ধিতে স্বাক্ষর করার পর সামরিক প্রহরায় বাইরে নিয়ে যায়। এরূপ অবস্থায় জার্মানির স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মানসিক প্রস্তুতি বাধাপ্রাপ্ত হয় । তাই ভার্সাইয়ের সন্ধিকে 'Dictated PeacePeace^{\prime} বা জবরদস্তিমূলক শান্তি' বলে অভিহিত করা হয়। স্বভাবতই জার্মানি একটি শক্তিধর জাতি। তাকে অপমানিত করে চুক্তি করে মিত্ররাষ্ট্র ঠিক কাজ করেনি । তাকে সম্মান করে সন্ধি করলে হয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সে প্রস্তুত হতো না। অনেক ব্যাথা অনেক কষ্ট বুকে চেপে ভার্সাই প্রাসাদ ত্যাগ করেছে। অতঃপর পরবর্তীতে এ কষ্ট প্রশমিত করার জন্য দেশে ফিরে ভবিষ্যতের আশায় বুক বেঁধে বসেছিল, কখন সময় আসবে আর সে সুযোগে মিত্রশক্তিকে প্রতিহত করার প্রস্তুতি গ্রহণ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ মিত্রশক্তিই ভার্সাই প্রাসাদে ভার্সাই । চুক্তিতে গেঁথে রেখেছিল । যার পরিণাম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ । পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধি বা চুক্তি প্রকৃতপক্ষে বিশ্বে শান্তির প্রচেষ্টা নয় বরং আরেকটি যুদ্ধের পটভূমি তৈরি করেছিল ।
HSCHistory 2nd PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।