শেয়ারFacebookWhatsApp

বিসমার্ক কে ছিলেন?

উত্তর: বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বিসমার্ক কে ছিলেন?

উদ্দীপক

বিশ্বের শক্তিশালী দেশগুলো নিজেদের প্রাধান্য বিস্তারে বদ্ধপরিকর। নিজ স্বার্থের বিপরীতে থাকা দেশগুলোর বিরুদ্ধে তারা 'ক' ও 'খ' নামে দুটি শক্তি জোট গঠন করে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে। এ জোটসমূহ বিশ্ব রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে 'ক' জোটের দেশসমূহের সাথে 'খ' জোটের দেশসমূহের মতদ্বৈততা দেখা দেয়। 'ক' জোট বরাবরই 'খ' জোটের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এ দুটি জোটের দ্বন্দ্ব বিশ্বের বিভিন্ন দেশসমূহের মধ্যে ক্ষমতাগত পরিবর্তন সৃষ্টি করেছিল ।

Dhaka · 2021

উত্তর

বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর।

উত্তর

ফুয়েরার শব্দের অর্থ নেতা। এডলফ হিটলার যখন জার্মানির সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন তখন তিনি স্লোগান দিতেন, এক জাতি, এক রাষ্ট্র এবং একজন ফুয়েরার বা একজন নেতা। উক্ত ভাবাদর্শের প্রধান ব্যক্তি তিনিই, সে রাষ্ট্রের তিনিই ফুয়েরার ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পরস্পর বিরোধী জোট গঠনের সাথে আমার পাঠ্যবইয়ের ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাত জোট গঠনের মিল রয়েছে। ১৮৭০ সালে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মান চ্যান্সেলর বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেন। এরপর ইউরোপে ফ্রান্সকে মিত্রহীন করে রাখার জন্য জার্মানি অস্ট্রিয়ার সাথে মিত্রতা স্থাপন করে। সে সময় রাশিয়া ছিল শক্তিশালী বৃহৎ রাষ্ট্র। ফ্রান্স যাতে রাশিয়ার সাথে মিত্রতাবদ্ধ হতে না পারে সেজন্য জার্মানির চ্যান্সেলর বিসমার্ক পুলিশ বিদ্রোহ দমনে রাশিয়াকে সহায়তা করে। এর ফলে রাশিয়া জার্মানির প্রতি বন্ধুভাবাপন্ন হয়। ১৮৭২ সালে বার্লিনে এক সম্মেলন আহ্বান করে জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে এক চুক্তি হয় যা ত্রিসম্রাটের চুক্তি নামে পরিচিত। ১৮৭৭-৭৮ সালে রুশ-তুরস্ক যুদ্ধ হলে জার্মানি রাশিয়াকে সহায়তা করেনি ফলে রাশিয়া এ জোট থেকে বেরিয়ে যায় এবং ১৮৮২ সালে ইতালি এ জোটে অন্তর্ভুক্ত হয়। ফলে এ জোটের নামকরণ হয় ত্রিশক্তি জোট। ত্রিশক্তি চুক্তি ইউরোপ [? জার্মানির প্রভাব বৃদ্ধি করে। ১৮৮৭ সালে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে রি- ইনস্যুরেন্স চুক্তি হয়। ১৮৯২ সালে ফ্রান্স রাশিয়ার মধ্যে মৈত্রী চুক্তি হয়। ১৯০৪ সালে ইল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মিত্রতা স্থাপিত হয়। ফলে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মিত্রতা চুক্তি ত্রিশক্তি আঁতাতে পরিণত হয়। সুতরাং বলা যায়, ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি আঁতাত জোট উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উক্ত ঘটনা অর্থাৎ ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাত বিশ্বরাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল —উক্তিটি যথার্থ। ১৮৭১ সালের পর থেকে ইংল্যান্ডের নিরপেক্ষ নীতি ও ত্রিসম্রাট লীগের ফ্রান্সকে মিত্রহীন করে রাখার নীতির ফলে ইউরোপে শক্তির ভারসাম্য রক্ষিত হয়েছিল। কিন্তু ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠার ফলে এ ভারসাম্য বিনষ্ট হয়। ফলে একটি সর্বগ্রামী যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। ইঙ্গ-ফ্রাঙ্ক ও ইঙ্গ-রুশ চুক্তির ফলে জার্মানি অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। এ কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য জার্মানি আক্রমণাত্মক নীতি গ্রহণ করে। জার্মান সম্রাট কাইজার উইলিয়ামের সেক্রেটারি ১৯১৪ সালে জার্মান সামরিক-অসামরিক উচ্চপদস্থ কর্মচারীদের এক গোপন নোটের মাধ্যমে জানান, অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার যুদ্ধ আসন্ন। সার্বিয়ার পিছনে আছে রাশিয়া। এ যুদ্ধে অস্ট্রিয়ার পরাজয় হলে জার্মানির দারুণ ক্ষতি হবে । সুতরাং জার্মানি সব কর্মচারি এ কথা স্মরণ রেখে যেন প্রস্তুত থাকে । ইউরোপে পরস্পর বিরোধী জোট গঠিত হলে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পায়, যা শক্তির ভারসাম্য নষ্ট করে দেয়। জার্মানি নৌশক্তিতে ব্রিটেনকে ছাড়িয়ে যেতে পারে-এ আশঙ্কা থেকে ব্রিটেন তার নৌশক্তি বাড়িয়ে চলে। প্রত্যেক জোট যতবেশি সম্ভব মারণাস্ত্র তৈরি শুরু করে । ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় । পরিশেষে বলা যায়, ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাতের ঘটনা বিশ্ব রাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল ।
HSCHistory 2nd PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।