উদ্দীপকের পাকিস্তান রাষ্ট্রের পরাজয় আমার পাঠ্যবইয়ের জার্মানির পরাজয়ের ইঙ্গিত বহন করে ।
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির যুদ্ধ নীতি ছিল আক্রমণাত্মক কিন্তু মিত্র শক্তির যুদ্ধ নীতি ছিল আত্মরক্ষামূলক। জার্মানি আক্রমণাত্ম যুদ্ধে পারদর্শী ছিল কিন্তু আত্মরক্ষামূলক যুদ্ধে দুর্বল ছিল। এর কারণ আত্মরক্ষামূলক যুদ্ধে পিছু হটে দাঁড়াবার মতো জায়গা জার্মানির ছিল
না। জার্মানির আয়তন ছিল ৩,৫৭,০২১ বর্গকিলোমিটার। অপরদিকে, বিশাল এলাকা নিয়ে রাশিয়ার আয়াতন ১,৭০,৭৫,২০০ বর্গ কিলোমিটার।
সুতরাং শত্রুকে জায়গা দিয়ে রাশিয়ার পিছু হটে দাঁড়াবার যথেষ্ট সুযোগ ছিল। তাই আত্মরক্ষামূলক যুদ্ধে জার্মানি হেরে যায় । পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত বাঙালিদের আত্মরক্ষামূলক নীতির মাধ্যমে পাকিস্তান বাহিনীর পরাজয় পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ইঙ্গিত বহন করে।