শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'লীগ অব নেশনস' নামক সংগঠনের সাথে মিল পাওয়া যায়।আলোচ্য উদ্দীপকে দেখা যায়, মহানবি (স.) যুদ্ধের বিভীষিকা থেকে পরিত্রাণের আসায় শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। তেমনিভাবে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, যুদ্ধের বীভৎসতা ও যুদ্ধপ্রসূত দারিদ্র্য ও দুর্দশা মানুষকে ভীতশ্রদ্ধ করে তোলে। এ যুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 'চৌদ্দ দফা নীতি' ঘোষণা করেন। এর ১৪নং ধারায় বলা হয়, সকল জাতির প্রতি ন্যায়বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা মানুষের মনে যে গভীর রেখাপাত করেছিল তার প্রমাণ হিসেবে লীগ অব নেশনস গড়ে ওঠে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লীগ অব নেশনস-এর দায়িত্ব ও কর্তব্য ছিল খুব বেশি, তাই এর গুরুত্বও অনস্বীকার্য। আন্তর্জাতিক শান্তি রক্ষা হতে শুরু করে আন্তর্জাতিক বিবাদ-বিসম্বাদের শান্তিপূর্ণ মীমাংসা, চুক্তিভঙ্গকারী দেশের বিরুদ্ধে যথাযথ অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা অবলম্বন এসব কিছুই লীগ অব নেশনস-এর কর্তব্যের মধ্যে ছিল। এসবের মধ্য থেকে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা, পৃথিবীর মানবগোষ্ঠীর দুঃখ-দুর্দশ মোচন, দারিদ্র্য ও স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর রাখা লীগের দায়িত্বের মধ্যে ছিল।তাই বলা যায়, এতগুলো আন্তর্জাতিক কর্তব্য যার মধ্যে আছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তার গুরুত্বও নিঃসন্দেহে অনেক বেশি।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়…

উদ্দীপক

মহানবি (স), অন্যায়ের সমর নামে পরিচিত যুদ্ধের একজন শিশু সৈনিক ছিলেন। অহেতুক কারণে পাঁচ বছরকাল স্থায়ী এ যুদ্ধের বিভীষিকা ও তান্ডবলীলা তাকে অস্থির করে তোলে। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ এবং আরবে শান্তি বজায় রাখার জন্য তিনি একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন।

নটরডেম কলেজ · 2025

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় ১৯১৮ সালের ১১ নভেম্বর।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্র শক্তি, পরাজিত জার্মানির ও তার মিত্র দেশগুলোর সঙ্গে শান্তিচুক্তি সম্পাদনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলন ডাকে। ভার্সাই রাজ প্রাসাদে প্রায় ৩২টি দেশ মিলিত হয়েছিল বলে একে ভার্সাই সন্ধি বলা হয়। শান্তি সম্মেলনের প্রধান সিদ্ধান্ত নেয় ফ্রান্সের ক্লেমেনস্যু, ইংল্যান্ডের লয়েড জর্জ ও মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। সম্মেলনে বিশ্ব শান্তি স্থাপনের জন্য উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উত্তর

উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'লীগ অব নেশনস' নামক সংগঠনের সাথে মিল পাওয়া যায়।আলোচ্য উদ্দীপকে দেখা যায়, মহানবি (স.) যুদ্ধের বিভীষিকা থেকে পরিত্রাণের আসায় শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। তেমনিভাবে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, যুদ্ধের বীভৎসতা ও যুদ্ধপ্রসূত দারিদ্র্য ও দুর্দশা মানুষকে ভীতশ্রদ্ধ করে তোলে। এ যুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 'চৌদ্দ দফা নীতি' ঘোষণা করেন। এর ১৪নং ধারায় বলা হয়, সকল জাতির প্রতি ন্যায়বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা মানুষের মনে যে গভীর রেখাপাত করেছিল তার প্রমাণ হিসেবে লীগ অব নেশনস গড়ে ওঠে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লীগ অব নেশনস-এর দায়িত্ব ও কর্তব্য ছিল খুব বেশি, তাই এর গুরুত্বও অনস্বীকার্য। আন্তর্জাতিক শান্তি রক্ষা হতে শুরু করে আন্তর্জাতিক বিবাদ-বিসম্বাদের শান্তিপূর্ণ মীমাংসা, চুক্তিভঙ্গকারী দেশের বিরুদ্ধে যথাযথ অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা অবলম্বন এসব কিছুই লীগ অব নেশনস-এর কর্তব্যের মধ্যে ছিল। এসবের মধ্য থেকে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা, পৃথিবীর মানবগোষ্ঠীর দুঃখ-দুর্দশ মোচন, দারিদ্র্য ও স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর রাখা লীগের দায়িত্বের মধ্যে ছিল।তাই বলা যায়, এতগুলো আন্তর্জাতিক কর্তব্য যার মধ্যে আছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তার গুরুত্বও নিঃসন্দেহে অনেক বেশি।

উত্তর

ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনটি সহায়ক ভূমিকা রেখেছিল। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পরিপ্রেক্ষিতেই লীগ অব নেশনস গঠিত হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রথম প্রচেষ্টা দেখতে পাওয়া যায় 'কনসার্ট অব ইউরোপ' গঠনের মধ্য দিয়ে। নেপোলিয়নের সময় ফ্রান্স ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে শক্তি সাম্য বিনষ্ট করে যে অভাবনীয় শক্তি অর্জন করেছিল এর পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্যই ইউরোপীয় কনসার্ট গঠিত হয়। মূলত ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যেই লীগ অব নেশনস গঠিত হয়। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য ১৪ দফা ঘোষণা করেন। এ ১৪ দফার পরিপ্রেক্ষিতেই 'লীগ অব নেশনস' প্রতিষ্ঠিত হয়। ইউরোপসহ বিশ্ব রাজনীতির লীগ অব নেশনস-এর দায়িত্ব ও কর্তব্য ছিল খুবই বেশি তাই তার গুরুত্বও অনস্বীকার্য। ইউরোপের শান্তি রক্ষায় লীগ অব নেশনস উল্লেখযোগ্য ভূমিকা রাখে। লীগের অপরাপর গুরুত্বপূর্ণ মীমাংসাগুলো হলো- ক. সুইডেন ও ফিনল্যান্ডের বিবাদ মীমাংসা; খ. জার্মানি ও পোল্যান্ডের বিবাদ মীমাংসা, গ. সার্বিয়া ও আলবেনিয়ার দ্বন্দ্বের যবনিকা ইত্যাদি। এছাড়া ভিন্ন ভিন্ন দেশের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সংখ্যালঘু সম্প্রদায় ডানজিগ, সার অঞ্চল, দার্দানেলিস ও ফরফরাস প্রণালী, সংক্রান্ত নানা বিষয়ে লীগ অব নেশনস গুরুত্বপূর্ণ কাজ করেছিল।তাই বলা যায়, ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় লীগ অব নেশন্স-এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।