ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনটি সহায়ক হয়েছিল বলে কি তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনটি সহায়ক ভূমিকা রেখেছিল। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পরিপ্রেক্ষিতেই লীগ অব নেশনস গঠিত হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রথম প্রচেষ্টা দেখতে পাওয়া যায় 'কনসার্ট অব ইউরোপ' গঠনের মধ্য দিয়ে। নেপোলিয়নের সময় ফ্রান্স ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে শক্তি সাম্য বিনষ্ট করে যে অভাবনীয় শক্তি অর্জন করেছিল এর পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্যই ইউরোপীয় কনসার্ট গঠিত হয়। মূলত ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যেই লীগ অব নেশনস গঠিত হয়। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য ১৪ দফা ঘোষণা করেন। এ ১৪ দফার পরিপ্রেক্ষিতেই 'লীগ অব নেশনস' প্রতিষ্ঠিত হয়। ইউরোপসহ বিশ্ব রাজনীতির লীগ অব নেশনস-এর দায়িত্ব ও কর্তব্য ছিল খুবই বেশি তাই তার গুরুত্বও অনস্বীকার্য। ইউরোপের শান্তি রক্ষায় লীগ অব নেশনস উল্লেখযোগ্য ভূমিকা রাখে। লীগের অপরাপর গুরুত্বপূর্ণ মীমাংসাগুলো হলো- ক. সুইডেন ও ফিনল্যান্ডের বিবাদ মীমাংসা; খ. জার্মানি ও পোল্যান্ডের বিবাদ মীমাংসা, গ. সার্বিয়া ও আলবেনিয়ার দ্বন্দ্বের যবনিকা ইত্যাদি। এছাড়া ভিন্ন ভিন্ন দেশের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সংখ্যালঘু সম্প্রদায় ডানজিগ, সার অঞ্চল, দার্দানেলিস ও ফরফরাস প্রণালী, সংক্রান্ত নানা বিষয়ে লীগ অব নেশনস গুরুত্বপূর্ণ কাজ করেছিল।তাই বলা যায়, ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় লীগ অব নেশন্স-এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনটি সহায়ক হয়েছিল বলে কি তুমি মন…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর