শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অন্যায় চুক্তির সাথে পাঠ্যপুস্তকের যে চুক্তির মিল রয়েছে- তার শর্তাবলি উল্লেখ কর।

উত্তর: উদ্দীপকের অন্যায় চুক্তির সাথে পাঠ্যপুস্তকের যে চুক্তির মিল রয়েছে তা হচ্ছে ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধির প্রধান শর্তাবলি হচ্ছে-১. জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন প্রদেশ ফিরিয়ে দেবে।২. বেলজিয়ামকে ইউপেন, মরিসনেট, ম্যালমেডি নামক জেলাগুলো জার্মানি ছেড়ে দেবে।৩. ডেনমার্ককে স্লেজভিগ প্রদেশ জার্মানি ফিরিয়ে দেবে।৪. জার্মানি মেমেল অঞ্চল লিথুনিয়াকে হস্তান্তর করবে।৫. পোজেন ও পশ্চিম প্রুশিয়া অঞ্চল জার্মানি পোল্যান্ডকে ছেড়ে দেবে।৬. ঐতিহাসিক ন্যায়বিচার অনুসারে স্বাধীন ও সার্বভৌম পোল্যান্ড রাষ্ট্র স্থাপিত হয়।৭. স্বাধীন পোল্যান্ড যাতে সমুদ্রের সাথে যুক্ত হয় এজন্য জার্মানির মধ্য দিয়ে একটা যোগাযোগকারী রাস্তা জার্মানি ছেড়ে দেয়।৮. জার্মান বন্দর ডানজিগ জাতিপুঞ্জ অধিগ্রহণ করে। জাতিপুঞ্জ এ বন্দর পোল্যান্ডকে ব্যবহার করতে দেয়। ৯. জার্মানির পূর্ব সীমান্তে সাইলেসিয়া প্রদেশটিকে গণভোটের দ্বারা তিন ভাগে ভাগ করা হয়। একাংশ জার্মানির সাথে যুক্ত থাকে, দ্বিতীয়াংশ চেকোশ্লোভাকিয়া এবং তৃতীয়াংশ পোল্যান্ডের সাথে যুক্ত হয়।১০. জার্মানির পশ্চিম সীমান্ত দিয়ে যাতে ভবিষ্যতে জার্মানি ফ্রান্সকে আক্রমণ না করতে পারে এজন্য নিরাপত্তা বলয় রচনা করা হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের অন্যায় চুক্তির সাথে পাঠ্যপুস্তকের যে চুক্তির মিল রয়েছে- ত…

উদ্দীপক

'ক' ইউনিয়নের কতিপয় গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষ পরবর্তী সময়ে পরিষদ কক্ষে এক বৈঠকে বিজয়ী গ্রাম পরাজিত গ্রামের ওপর অতিরিক্ত দোষ চাপিয়ে দিয়ে এক অন্যায় চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে। এই চুক্তির তাৎপর্য পরবর্তীতে ভয়াবহ রূপধারণ করেছিল।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ভার্সাই নগরী অবস্থিত।

উত্তর

উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন শান্তি 'স্থাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। উড্রো উইলসন যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনের জন্য 'চৌদ্দ দফা' ঘোষণা করেন। উইলসনের 'চৌদ্দ দফা' শর্তের ভিত্তিতে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং আনুষ্ঠানিকভাবে লীগ অব নেশন্স প্রতিষ্ঠা লাভ করে।

উত্তর

উদ্দীপকের অন্যায় চুক্তির সাথে পাঠ্যপুস্তকের যে চুক্তির মিল রয়েছে তা হচ্ছে ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধির প্রধান শর্তাবলি হচ্ছে-১. জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন প্রদেশ ফিরিয়ে দেবে।২. বেলজিয়ামকে ইউপেন, মরিসনেট, ম্যালমেডি নামক জেলাগুলো জার্মানি ছেড়ে দেবে।৩. ডেনমার্ককে স্লেজভিগ প্রদেশ জার্মানি ফিরিয়ে দেবে।৪. জার্মানি মেমেল অঞ্চল লিথুনিয়াকে হস্তান্তর করবে।৫. পোজেন ও পশ্চিম প্রুশিয়া অঞ্চল জার্মানি পোল্যান্ডকে ছেড়ে দেবে।৬. ঐতিহাসিক ন্যায়বিচার অনুসারে স্বাধীন ও সার্বভৌম পোল্যান্ড রাষ্ট্র স্থাপিত হয়।৭. স্বাধীন পোল্যান্ড যাতে সমুদ্রের সাথে যুক্ত হয় এজন্য জার্মানির মধ্য দিয়ে একটা যোগাযোগকারী রাস্তা জার্মানি ছেড়ে দেয়।৮. জার্মান বন্দর ডানজিগ জাতিপুঞ্জ অধিগ্রহণ করে। জাতিপুঞ্জ এ বন্দর পোল্যান্ডকে ব্যবহার করতে দেয়। ৯. জার্মানির পূর্ব সীমান্তে সাইলেসিয়া প্রদেশটিকে গণভোটের দ্বারা তিন ভাগে ভাগ করা হয়। একাংশ জার্মানির সাথে যুক্ত থাকে, দ্বিতীয়াংশ চেকোশ্লোভাকিয়া এবং তৃতীয়াংশ পোল্যান্ডের সাথে যুক্ত হয়।১০. জার্মানির পশ্চিম সীমান্ত দিয়ে যাতে ভবিষ্যতে জার্মানি ফ্রান্সকে আক্রমণ না করতে পারে এজন্য নিরাপত্তা বলয় রচনা করা হয়।

উত্তর

উক্ত চুক্তিটি অর্থাৎ ভার্সাই সন্ধি বিশ্ববাসীর জন্য আরেকটি বিপর্যয় ডেকে এনেছিল যা পরবর্তীকালে বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিয়েছিল।বস্তুত চুক্তি বা সন্ধি হতে হয় পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। কেননা, বিবদমান দুটি পক্ষেরই চিরকাল শক্তিতে সাম্যতা প্রায় কাছাকাছি হয়, তা না হলে অতি দুর্বল কখনো যুদ্ধে দাঁড়ায় না। যুদ্ধের পরিসমাপ্তিই কাম্য, যে পরিসমাপ্তিতে জয় এবং পরাজয় একই সাথে থাকে। এখন শান্তির প্রত্যাশায় সমাপ্ত যুদ্ধের পরাজিত শক্তির প্রতি যদি অন্যায় আচরণ ও অমানবিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন প্রচেষ্টা চালানো হয়, তবে তার ফলাফল হয় হিতের বিপরীত। এ সমঝোতা তখন সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে প্যারিসের ভার্সাই নগরীতে এমনই একটি অমানবিক ও পক্ষপাতমূলক হীন সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ অন্যায় ও হীন আচরণের প্রতিশোধ নিতে প্রবল জাতীয়তাবাদে বিশ্বাসী পরাজিত জার্মানি হিটলারের নেতৃত্বে পুনরায় বিশ্বত্রাসী হয়ে ওঠে। যার অনিবার্য পরিণতি হিসেবে পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ নেমে আসে।সুতরাং উক্ত ভার্সাই চুক্তির ব্যর্থতাই যে পরবর্তীকালে বিশ্বকে আবার বিপদের দিকে ঠেলে দিয়েছিল বা বিশ্ববাসীর জন্য আরেকটি বিপর্যয় ডেকে এনেছিল তা নিশ্চিতভাবে বলা যায়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।