শেয়ারFacebookWhatsApp

কার উদ্যোগে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসনের উদ্যোগে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

কার উদ্যোগে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়?

উদ্দীপক

'হবর আল-ফুজ্জার' বা অন্যায় সমরের একজন শিশু সৈনিক হিসেবে রনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। অহেতুক এ যুদ্ধের নৃশংসতা, বিভীষিকা ও তান্ডবলীলা দেখে দারুণভাবে ব্যথিত হন। মানবতার এ চরম বিপর্যয় সহ্য করতে না পেরে নিষ্ঠুর এ খেলা থেকে পরিত্রাণের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসনের উদ্যোগে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়।

উত্তর

১৯১৯ সালে জার্মানির সাথে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। এ সন্ধির দ্বারা জার্মানির অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। জার্মানির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, ভূখণ্ড, জনসংখ্যা জার্মানি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। জার্মানির উপনিবেশসমূহ কেড়ে নেওয়া হয়েছিল। জার্মানির ওপর যে ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল তা পূরণ করা জার্মানির পক্ষে সম্ভব ছিল না। এজন্যই বলা হয় ভার্সাই সন্ধি ছিল জার্মানির অপূরণীয় ক্ষতির কারণ।

উত্তর

উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'লীগ অব নেশনস' নামক সংগঠনের মিল পাওয়া যায়।প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, যুদ্ধের বীভৎসতা ও যুদ্ধ প্রসূত দারিদ্র্য ও দুর্দশা মানুষকে ভীতশ্রদ্ধ করে তোলে। এ যুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 'চৌদ্দ দফা নীতি' ঘোষণা করেন। এর ১৪নং ধারায় বলা হয়, সকল জাতির প্রতি ন্যায় বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। এরই ভিত্তিতে ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের উত্থাপিত 'লীগ অব নেশনস' এর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উইলসনকে সভাপতি করে ১৯ সদস্যে এক কমিটিকে এর গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি লীগ অব নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করে। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম অংশে এই খসড়া গৃহীত হয়। আর এভাবেই লীগ অব নেশনসের জন্ম হয়।উদ্দীপকেও দেখা যায়, ইসলাম-পূর্ব আরবে সর্বদাই মারামারি কাটাকাটি লেগে থাকত। মহানবি (স.) এ অন্যায় কাজ থেকে আরববাসীকে রক্ষা করার জন্য একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন। ঘটনাটি লীগ অব নেশনসের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

ইউরোপের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনটি তথা 'লীগ অব নেশনস'-এর ভূমিকা কিছুটা সহায়ক হলেও পুরোপুরি সহায়ক হয়নি বলে আমি মনে করি। ইউরোপে শান্তি রক্ষায় 'লীগ অব নেশনস'-এর গুরুত্বপূর্ণ মীমাংসাগুলো হলো- ১. সুইডেন ও ফিনল্যান্ডের বিবাদ মীমাংসা ২. জার্মানি ও পোল্যান্ডের বিবাদ মীমাংসা, ৩. সার্বিয়া ও আলবেনিয়ার দ্বন্দ্বের যবনিকা ইত্যাদি। এছাড়া বিভিন্ন দেশে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সংখ্যালঘু সম্প্রদায়, ফসফরাস প্রণালি সংক্রান্ত নানা বিষয়ে 'লীগ অব নেশনস' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এসব ক্ষেত্রে 'লীগ অব নেশসনের' সফলতা থাকলেও অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয়ও দিয়েছিল। যেমন-প্রথমত, বিজয়ী রাষ্ট্রসমূহের প্রতি পরাজিত রাষ্ট্রসমূহের সন্দেহ এবং জার্মানির প্রতিরোধমূলক মনোভাব লীগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পথে অন্তরায় সৃষ্টি করেছিল।দ্বিতীয়ত, লীগ অব নেশনস এর শীর্ষ নেতাদের মধ্যে জার্মানিকে সর্বতোভাবে দাবিয়ে রাখার প্রবণতা ছিল, যা সংগঠনটির নৈতিক মর্যাদা বনিষ্ট করে।তৃতীয়ত, লীগের অস্থায়ী সদস্যদের তুলনায় স্থায়ী সদস্যদের অনেক বেশি ক্ষমতা ছিল। তাই, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লীগ অব নেশনস শেষ পর্যন্ত ব্যর্থ হয়।চতুর্থত, লীগের হাতে আক্রমণকারীর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা না থাকায় আক্রমণকারীরা। সংগঠনটির নিদের্শ উপক্ষো করতে পারতো।উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উল্লিখিত সমস্যা ও সীমাবদ্ধতাগুলোর কারণে ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লীগ অব নেশনস কিছুটা সহায়ক ভূমিকা পালন করতে পারলেও অনেকক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।
HSCHistory 2nd Paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।