শেয়ারFacebookWhatsApp

জার্মানির রাশিয়া ভীতি 'ত্রিশক্তি চুক্তি' এর অন্যতম কারণ বলা হয় কেন?

উত্তর: রাশিয়া সম্পর্কে জার্মানির নিরাপত্তা বিষয়ে সন্দিহান সৃষ্টি হয়। ফলে স্বাক্ষরিত হয় ত্রিশক্তি চুক্তি। জার্মানির নিরাপত্তা বিষয়টি বার্লিন কংগ্রেসের পরবর্তীকালে বিসমার্কের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিসমার্কের প্রতি রাশিয়ার মনোভাব খুব খারাপ হয়েছিল। বিসমার্ক রাশিয়া থেকে নিরাপত্তা নিশ্চিত করতে মৈত্রীচুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং অস্ট্রিয়া-হাঙ্গেরির সাথে চুক্তির আলোচনা করতে থাকে। অবশেষে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিশেষ মন্ত্রীদের সাথে আলোচনার পর জার্মানির সাথে অস্ট্রিয়া-হাঙ্গেরির যে চুক্তি স্বাক্ষরিত হয় তা 'ত্রিশক্তিচুক্তি' নামে পরিচিত। মূলত এ চুক্তি রশিয়ার বিরুদ্ধে জার্মান ও অস্ট্রিয়া-হাঙ্গেরির মৈত্রীচুক্তি।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

জার্মানির রাশিয়া ভীতি 'ত্রিশক্তি চুক্তি' এর অন্যতম কারণ বলা হয় কেন?

উদ্দীপক

অষ্টম শতাব্দীর শেষার্ধে ভারতে পাল বংশ বাংলা ও বিহারে, প্রতিহার রাজবংশ মালব ও রাজস্থানে এবং রাষ্ট্রকুট রাজার দাক্ষিণাত্যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেন। প্রতিহার রাজ্যে সাম্রাজ্য লিপ্সা ছিল পূর্বমুখী, ধর্মপালের লিপ্সা ছিল পশ্চিমমুখী এবং রাষ্ট্রকূটদের লিপ্সা ছিল মালব ও রাজপুতনায়। এভাবে উত্তর ভারতের আধিপত্য বিস্তারের জন্য তিন বংশের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছিল।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

আলসেস-লোরেন ফ্রান্সের হস্তচ্যুত হয় সেডানের যুদ্ধের ফলে।

উত্তর

রাশিয়া সম্পর্কে জার্মানির নিরাপত্তা বিষয়ে সন্দিহান সৃষ্টি হয়। ফলে স্বাক্ষরিত হয় ত্রিশক্তি চুক্তি। জার্মানির নিরাপত্তা বিষয়টি বার্লিন কংগ্রেসের পরবর্তীকালে বিসমার্কের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিসমার্কের প্রতি রাশিয়ার মনোভাব খুব খারাপ হয়েছিল। বিসমার্ক রাশিয়া থেকে নিরাপত্তা নিশ্চিত করতে মৈত্রীচুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং অস্ট্রিয়া-হাঙ্গেরির সাথে চুক্তির আলোচনা করতে থাকে। অবশেষে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিশেষ মন্ত্রীদের সাথে আলোচনার পর জার্মানির সাথে অস্ট্রিয়া-হাঙ্গেরির যে চুক্তি স্বাক্ষরিত হয় তা 'ত্রিশক্তিচুক্তি' নামে পরিচিত। মূলত এ চুক্তি রশিয়ার বিরুদ্ধে জার্মান ও অস্ট্রিয়া-হাঙ্গেরির মৈত্রীচুক্তি।

উত্তর

উদ্দীপকের প্রাচীন ভারতের অবস্থা পাঠ্যবইয়ের সাম্রাজ্যবাদের বিস্তারের সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে দেখা যাচ্ছে যে, পাল বংশ বাংলা ও বিহারে, প্রতিহার রাজবংশ মালব ও রাজস্থানে এবং রাষ্ট্রকুট রাজারা দাক্ষিণাত্যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেন। প্রতিহার রাজ্যের সাম্রাজ্য লিপ্সা ছিল পূর্বমুখী, ধর্মপালের লিপ্সা ছিল পশ্চিমমুখী এবং রাষ্ট্রকুটদের লিপ্সা ছিল মালব ও রাজপুতনায়। এভাবে তারা উত্তর ভারতে আধিপত্য বিস্তারের জন্য একে উপরের মধ্যে অর্থাৎ তিন বংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।অন্যদিকে পাঠ্যবইয়ের জার্মান, অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। এসময় জার্মান শক্তিশালী হয়ে উঠলে তার মধ্যে সাম্রাজ্য বিস্তারে লিপ্সা জেগে ওঠে। জার্মানি ইউরোপে তার বাজার বিস্তারের জন্য চেষ্টা করে। তারা আলসেস ও লরেন অংশ ফ্রান্সের কাছ থেকে দখল করলে ফ্রান্সের কয়লা সম্পদ কমে যায়। এই সময় ফ্রান্স ব্যাপক সাম্রাজ্য বিস্তার করে। তারা ইউরোপের বাইরে। আফ্রিকার বিভিন্ন দেশে তারা উপনিবেশ বিস্তার করেন। সারা রাশিয়া এই সময় দুর্বল হলেও তার তুর্কি সাম্রাজ্যের দিকে দৃষ্টি ছিল। কেননা তুর্কি সাম্রাজ্যের বেশকিছু অঞ্চল তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অস্ট্রিয়া ছিল তার জন্য ভয়ের কারণ। কারণ অস্ট্রিয়া, গ্রীস, রুমানিয়া ও সার্বিয়াদের ওপর প্রভাব বিস্তার করেছিল। এ পরিস্থিতিতে জার্মানির প্রতিপক্ষ অস্ট্রিয়া হলেও তারা একে অপরের মধ্যে সন্ধি স্থাপন করে। এভাবে ইউরোপে সাম্রাজ্যবাদের উত্থান পুঁজিবাদী দেশগুলোকে পরস্পরের প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেয়।সুতরাং উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের সাম্রাজ্যবাদের বিস্তারের সাদৃশ্য দেখতে পাওয়া যায়।

উত্তর

সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের জন্য এ সংঘর্ষের ক্ষতি ছিল অপরিমেয়। পাঠ্যবইয়ের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো:নিজেদের শক্তিমত্তা, পুঁজিবাদীর বিস্তারসহ বিভিন্ন কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে এক তীব্র প্রতিযোগিতা শুরু হয়। যা শেষপর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। যার ফলে ইউরোপের দেশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আঁতাত গঠন করা হয় নিজেদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য। একদিকে জার্মান, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে আঁতাত অন্যদিকে ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে আঁতাত গঠন করলে পরস্পর বিরোধী জোট যুদ্ধে জড়িয়ে পড়ে যা প্রথম বিশ্বযুদ্ধ নামে অভিহিত করা হয়। এই সংঘর্ষের ফলে ইউরোপ তথা বিশ্বের ব্যাপক ক্ষতি হয় যা ছিল, অপরিমেয়। এর ফলে বিভিন্ন দেশগুলোর মধ্যে জনজীবনে বিপর্যয় ডেকে আনে। অস্ত্র, রসদ সংগ্রহের জন্য তারা অনেক সম্পদ ব্যয় করেন। এর ফলে ব্যাপক মানুষের প্রাণহানি ঘটে। ইউরোপের বিভিন্ন স্থান ধ্বংসে পরিণত হয়। চারদিকে ছাইভস্ম, পোড়ামাটি, ক্ষতিবিক্ষত শহর, কলকারখানা সবকিছু ধ্বংস হয়ে যায়। ঘরে ঘরে স্বজন হারানোর বেদনায় ইউরোপের বাতাসে তখন আর্তনাদের চিৎকার আর কান্না ভেসে বেড়ায়। মানুষের মধ্যে যুদ্ধে বিভীষিকাময় জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করে।তাই বলতে পারি সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের জন্য যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল তার ক্ষতি ছিল অপরিমেয়।
HSCHistory 2nd Paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।