শেয়ারFacebookWhatsApp

ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি আঁতাত বলতে কী বোঝ?

উত্তর: জার্মানির চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে ১৮৮২ সালে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া পারস্পরিক আত্মরক্ষা ও সামরিক সাহায্যদানে চুক্তিবদ্ধ হয় যা ইতিহাসে ত্রিশক্তি চুক্তি নামে পরিচিত। অন্যদিকে, এ ত্রিশক্তির বিরুদ্ধে ১৯০৭ সালে ইংল্যান্ড, রাশিয়া ও ফ্রান্স যে জোট গড়ে তোলে তাই ত্রিশক্তি আঁতাত। মূলত এ দুটি জোট ছিল পরস্পর বিরোধী।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি আঁতাত বলতে কী বোঝ?

উদ্দীপক

গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জমিদার বাড়ি ও উকিল বাড়ির মধ্যে চরম বৈরিতা ও শত্রুতা বিদ্যমান। পরিষদের মেম্বারদের মধ্যেও উত্তেজনা ভয়ংকর রূপধারণ করে। এমনি একসময়ে জমিদার বাড়ির ভবিষ্যৎ কর্তা বেড়াতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়ংকর মারামারি সংঘটিত হয়। এ মারামারিতে অন্যান্য মেম্বাররাও জড়িয়ে পড়েন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে শুরু হয়ে ১৯১৮ সালে শেষ হয়।

উত্তর

জার্মানির চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে ১৮৮২ সালে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া পারস্পরিক আত্মরক্ষা ও সামরিক সাহায্যদানে চুক্তিবদ্ধ হয় যা ইতিহাসে ত্রিশক্তি চুক্তি নামে পরিচিত। অন্যদিকে, এ ত্রিশক্তির বিরুদ্ধে ১৯০৭ সালে ইংল্যান্ড, রাশিয়া ও ফ্রান্স যে জোট গড়ে তোলে তাই ত্রিশক্তি আঁতাত। মূলত এ দুটি জোট ছিল পরস্পর বিরোধী।

উত্তর

উদ্দীপকে ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে।এর কারণগুলো নিম্নরূপ-১. উগ্র জাতীয়তাবাদ: প্রথম মহাযুদ্ধের অন্যতম কারণ ছিল ফরাসি বিপ্লবপ্রসূত ইউরোপীয় জাতিসমূহের মধ্যে উগ্র জাতীয়তাবাদের উন্মেষ। এ উগ্র জাতীয়তাবাদের দরুন ইংল্যান্ড ও জার্মানির মধ্যে তীব্র নৌ ও সামরিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে।২. পরস্পরবিরোধী শক্তিজোট ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের উগ্র সমরবাদ ও পরস্পরবিরোধী সামরিক জোট গঠনও প্রথম মহাযুদ্ধের অন্যতম কারণ ছিল।৩. সামরিক শক্তির প্রতিযোগিতা: ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সামরিক শক্তির প্রতিযোগিতা এ যুদ্ধের ক্ষেত্রকে প্রস্তুত করে তুলেছিল।৪. পুঁজিবাদের বিকাশ: শিল্প বিপ্লব ও পুঁজিবাদের বিকাশ ইউরোপকে ক্রমাগত অর্থনৈতিক আধিপত্যবাদে ইন্ধন যোগায়।৫. উপনিবেশবাদ: পুঁজিবাদের চরম বিকাশের ফলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রসার উপনিবেশ বিস্তার নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়।সর্বোপরি, ১৯১৪ সালের ২৮ জুন সার্বিয়াতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিসকো ফার্ডিনান্ডের সস্ত্রীক হত্যাকাণ্ডকে প্রত্যক্ষ কারণ দেখিয়ে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে।

উত্তর

উক্ত যুদ্ধ তথা প্রথম বিশ্বযুদ্ধ মানবসভ্যতার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল।বহু কারণের সমন্বয়ে যখন বহুদেশ ও জাতি একটি যুদ্ধের জালে জড়িয়ে পড়ে তখনই বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। ১৯১৪ সালে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত প্রথম বিশ্বযুদ্ধের চূড়ান্ত ফলাফল যুদ্ধে অংশগ্রহণকারী কোনো রাষ্ট্রের জন্যই কল্যাণ বয়ে আনেনি। এ যুদ্ধে প্রায় ২৩ লাখ সেনা নিহত হয় এবং ৭০ লাখ লোক আহত হয়। প্রচুর ধনসম্পত্তি বিনষ্ট হয়। বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানি এ যুদ্ধে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। বৈষয়িক ক্ষতি ও প্রাণহানি ছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের কারণে দারুণ নৈতিক পদস্খলন দেখা দেয়। এ যুদ্ধের ফলে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্ব রাজনীতিতে প্রাধান্য লাভ করে। এ যুদ্ধ রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটায় যা রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে, এ যুদ্ধে ব্রিটিশ উপনিবেশগুলোতে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়। ইউরোপে নারীরা পুরুষের পাশাপাশি মাথা উঁচু করে চলতে আরম্ভ শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয় ঘটলে উক্ত শক্তির অংশ হিসেবে তুরস্ক সাম্রাজ্যের ভাগ্যবিপর্যয় ঘটে। তার সমস্ত শক্তি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
HSCHistory 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।