প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লেখ।
উত্তর: ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ ফার্ডিনান্ড ও তার স্ত্রী কাউন্টেস সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভো ভ্রমণে এলে সার্বিয়া সন্ত্রাসীদের হাতে নিহত হন। এটি 'সারায়েভো হত্যাকাণ্ড' নামে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। সারায়েভোর হত্যাকাণ্ড অস্ট্রিয়াকে ক্ষিপ্ত করে তোলে এবং অস্ট্রিয়ার সরকার এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকেই দায়ী করে। অস্ট্রিয়ার সরকার জার্মানির সাহায্যের গোপন প্রতিশ্রুতি পেয়ে ১৯১৪ সালের ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লেখ।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর