ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলা হয় কেন?
উত্তর: জার্মানরা ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলে অভিহিত করেছিলেন। মূলত ভার্সাই চুক্তির মাধ্যমে আফ্রিকা ও দূরপ্রাচ্যের উপনিবেশগুলোর ওপর জার্মানির অধিকার লোপ পায়। জার্মানির দূরপ্রাচ্যের উপনিবেশগুলো জাপানকে দেওয়া হয়। জার্মানির অন্যান্য উপনিবেশগুলো জাতিপুঞ্জ অধিগ্রহণে করে ফ্রান্স ও ব্রিটেনকে শাসন করতে দেয়। তাছাড়া জার্মানির ওপর বিভিন্ন অর্থনৈতিক শর্তাবলি চাপিয়ে দেওয়া হয়। যেমন- 'প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বলা হয়। রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ বলে ঘোষণা করা হয়। মিত্রশক্তিকে কাঠ, কয়লা ও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে জার্মানিকে বাধ্য করা হয়। এসব কারণেই মূলত জার্মানরা ভাসাই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলে অভিহিত করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলা হয় কেন?
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর