উক্ত ঘটনা তথা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ভয়াবহ।।বহু কারণের সমন্বয়ে যখন বহুদেশ ও জাতি একটি যুদ্ধের জালে জড়িয়ে পড়ে তখনই বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। ১৯১৪ সালে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত প্রথম বিশ্বযুদ্ধের চূড়ান্ত ফলাফল যুদ্ধে অংশগ্রহণকারী কোনো রাষ্ট্রের জন্যই কল্যাণ বয়ে আনেনি। এ যুদ্ধে প্রায় ২৩ লাখ সেনা নিহত হয় এবং ৭০ লাখ লোক আহত হয়। প্রচুর ধনসম্পত্তি বিনষ্ট হয়। বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানি এ যুদ্ধে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। বৈষয়িক ক্ষতি ও প্রাণহানি ছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের কারণে দারুণ নৈতিক পদস্থলন দেখা দেয়। এ যুদ্ধের ফলে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্ব রাজনীতিতে প্রাধান্য লাভ করে। এ যুদ্ধ রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটায় যা রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে, এ যুদ্ধে ব্রিটিশ উপনিবেশগুলোতে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়। ইউরোপে নারীরা পুরুষের পাশাপাশি মাথা উঁচু করে চলতে আরম্ভ শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির, পরাজয় ঘটলে উক্ত শক্তির অংশ হিসেবে তুরস্ক সাম্রাজ্যেরও ভাগ্যবিপর্যয় ঘটে। তার সমস্ত শক্তি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।উপর্যুক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ।