শেয়ারFacebookWhatsApp

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?

উত্তর: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ছিল ফরাসি বিপ্লবের মূলমন্ত্র।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?

উদ্দীপক

কসবা উপজেলার দুটো গ্রামে সংঘটিত সংঘর্ষের পর তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয়। সংঘর্ষে বিজয়ী গ্রাম পরাজিত গ্রামকে এ সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। পরাজিত শক্তির জন্য এ সন্ধির শর্তাবলি ছিল খুবই অমানবিক ও অবমাননাকর।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ছিল ফরাসি বিপ্লবের মূলমন্ত্র।

উত্তর

National Socialist German Worker Party-কে সংক্ষেপে নাৎসি দল বলা হয়। উগ্র জার্মান জাতীয়তাবাদে বিশ্বাসী এ নাৎসি দলে নীতি, আদর্শ ও কর্মপন্থাকে সামষ্টিকভাবে নাৎসিবাদ হিসেবে অভিহিত করা হয়। নাৎসিবাদ ছিল ফ্যাসিবাদের জার্মান সংস্করণ। নাৎসিবাদের মূল স্লোগান ছিল এক জাতি, এক রাষ্ট্র এবং একজন ফুয়েরার। নাৎসি দলের এ ফুয়েরার বা প্রধান ছিলেন এডলফ হিটলার।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সন্ধি আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধিকে নির্দেশ করে।প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী জোট জার্মানিকে ১৯১৯ সালে যে সন্ধি করতে বাধ্য করে তা ভার্সাই সন্ধি নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয় শক্তিবর্গ এবং জনসাধারণের মধ্যে জার্মানির বিরুদ্ধে যে তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ভার্সাই সন্ধি হয়। এছাড়া পরাজিত শত্রুর প্রতি মর্যাদা প্রদর্শনের প্রতি ইউরোপীয় বিজয়ী রাষ্ট্রগুলো বিবেচনায় আনেনি। ভবিষ্যতে যাতে জার্মানি আরও শক্তি অর্জন করে ইউরোপে শান্তি বিঘ্নিত করতে না পারে, সেজন্যই ভার্সাই সন্ধির ধারা রচিত হয়। জার্মানি ও ফ্রান্সের মধ্যে শত্রুতা ছিল বহু পুরনো। প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি জার্মানিকে ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিতে চাপ সৃষ্টি করে। ব্রিটেন চেয়েছিল একটি আগ্রাসী সামরিক রাষ্ট্র হিসেবে জার্মানির পুনরুত্থান ঠেকিয়ে ইউরোপে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। অন্যদিকে, জার্মানির উপনিবেশগুলো করায়ত্ত করার জন্য ইতালি তার স্বার্থ আদায়ের জন্য চাপ প্রয়োগ করে। এছাড়া মিত্র শক্তির ক্ষতি পূরণ আদায়ের নামে জার্মানির খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলো দখল করা ছিল ভার্সাই সন্ধির অন্যতম কারণ। আর এ সন্ধির শর্তাবলি ছিল জার্মানির জন্য খুবই অমানবিক ও আবমাননাকর। উদ্দীপকে এমন ঘটনারই ইঙ্খিত রয়েছে।পরিশেষে বলা যায়, উদ্দীপকে আলোচিত সন্ধি দ্বারা আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধিকেই নির্দেশ করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি আরোপিত সন্ধির শর্তাবলি অর্থাৎ ভার্সাই সন্ধির শর্তাবলি জার্মানিকে প্রতিশোধ নিতে আগ্রহী করে তোলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়।প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলে মিত্রশক্তি ১৯১৯ সালের ২৮ জুন জার্মানির কাঁধে ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের যাবতীয় ক্ষয় ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বাধ্য করা হয়। যুদ্ধের ক্ষতি পূরণ হিসেবে জার্মানির নিকট থেকে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা আদায় করা হয়। জার্মানির সৈন্যসংখ্যা এক লক্ষ সীমিত করা হয়। যুদ্ধের সরঞ্জাম উৎপাদন, আমদানি রপ্তানি নিষিদ্ধ করা হয়। রাইন নদীর ৩০ কিলোমিটারের মধ্যে সকল জার্মান দুর্গ ও সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়। সন্ধি অনুযায়ী জার্মানি তার আলসাস, লোরেন। ও খনিসমৃদ্ধ সার অঞ্চল ১৫ বছরের জন্য ফ্রান্সকে ছেড়ে দেয়। জার্মানি বেলজিয়ামকে ইউপেন, মরিসনেট, ম্যামেডি নামক জেলা ছেড়ে দেয়। জার্মানি ভার্সাই সন্ধির কঠোরতায় ন্যূজ হয়ে পড়েছিল। জার্মানবাসী ভেতরে ভেতরে ফুসছিলও সন্ধির নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য। এমন সময় উগ্র জাতীয়তাবাদী হিটলারের আবির্ভাব ঘটে। হিটলার ভার্সাই সন্ধির নিষ্ঠুরতা থেকে জার্মানবাসীকে মুক্তি দেওয়ার জন্য এবং বিশ্বে জার্মানির আধিপত্য প্রতিষ্ঠার জন্য মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধির কঠোরতা ও নিষ্ঠুর বিধানই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল।
HSCHistory 2nd Paperবরিশাল সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।