প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ১৯১৪ খ্রিষ্টাব্দে ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভো পরিদর্শনে গেলে সেখানকার গুপ্ত সমিতির হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের ফলে সার্বিয়াকে দেওয়া অস্ট্রিয়ার চরমপত্রের সব শর্ত মেনে না নেওয়ায় ১৯১৪ খ্রিষ্টাব্দের ২৮ জুলাই অস্ট্রিয়ার সেনাবাহিনী সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। বিশ্বশক্তি ও নেতৃবৃন্দ এসময় দুই পক্ষকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর