উদ্দীপক দ্বারা আমার পাঠ্য বইয়ের প্রথম বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে এর প্রক্ষাপট তুলে ধরা হলোঃ
দুটি শিবিরে বিভক্ত সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্দ্ব ও প্রতিযোগিতা থেকেই প্রথম মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল। যদিও অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকান্ডকে ইস্যু করে যুদ্ধ শুরু হয়, তবে এর প্রেক্ষাপট এখানেই সীমাবদ্ধ নয়। এ মহাযুদ্ধের কারণ অনেক গভীরে প্রোথিত। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থান ইউরোপের শক্তিশালী দেশগুলোকে নীতি বিবর্জিত বাজার দখলের প্রতিযোগিতায় জড়িয়ে ফেলে। ক্রমে তা সামরিক শক্তি শিবিরে বিভক্ত করে এবং এর করুণ পরিণতির স্বরূপ তথা মহাযুদ্ধের বিভীষিকা বরণ করতে বাধ্য হলো সাধারণ মানুষকে। ১৮৭০ সালে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মান চ্যান্সেলর জার্মানি ঐক্য সম্পন্ন করেন। এরপর ইউরোপে ফ্রান্সকে মিত্রহীন করে রাখার জন্য অস্ট্রিয়ার সাথে মিত্রতা স্থাপন করে। রাশিয়া ছিল শক্তিশালী বৃহৎ রাষ্ট্র। অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ত্রিশক্তি চুক্তি সম্পাদন করে। তবে রুশ-তুরষ্ক যুদ্ধে এর কার্যকারিতা না থাকায় রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে আসে অচিরেই ত্রিশক্তি জোটে ইতালিকে যুক্ত করেন বিসমার্ক। ফলে ত্রিশক্তি চুক্তি হয় জার্মান, অস্ট্রিয়া, এবং ইতালির মধ্যে। অন্যদিকে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ডের মধ্যে। আর এক ভয়াবহ যুদ্ধের সাক্ষী হয় বিশ্ববাসী।