উদ্দীপকে যে দেশটি পরাজিত হয় সেটি হল জার্মানি।১ম 'বিশ্বযুদ্ধ শেষে ১৯১৯ সালের ভার্সাই চুক্তিতে জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। চুক্তি অনুযায়ী ক্ষতির পরিমাণ নিরুপন করা হলো-আর্থিক ক্ষতিপূরণ: আর্থিক ক্ষতি হিসেবে জার্মানিকে ১৩২ বিলিয়ন গোল্ড মার্ক দিতে হয়। মিত্রশক্তিকে কাঠ, কয়লা ও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে বলা হয়। মিত্রশক্তি উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য জার্মানির বাজার উন্মুক্ত করতে বলা হয়।-ঔপনিবেশিক শর্তাবলি: জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন প্রদেশ ফেরত দেয়। বেলজিয়ামকে ইউপেন, মরিসনেট, ম্যালমেডি অঞ্চলগুলো ছেড়ে দিতে জার্মানিকে বাধ্য করা হয়। খনিজ সমৃদ্ধ সাইলেশিয়া পোল্যান্ডকে দেওয়া হয় ও জার্মানির ডানজিগ বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া আফ্রিকা ও দূর প্রাচ্যের উপনিবেশগুলোর ওপর জার্মানির অধিকার লোপ পায়।সামরিক শর্তাবলি: জার্মানির সৈন্য সংখ্যা হ্রাস করে মাত্র এক লক্ষে আনা হয়। বাধ্যতামূলক সামরিক বৃত্তি গ্রহণ করার নীতি ত্যাগ করতে বলা 'হয়। জার্মানি বিমান বহর রাখতে পারবে না এবং গোলাবারুদ উৎপাদন হ্রাস করতে হবে।সুতরাং দেখা যাচ্ছে, ভাসাই চুক্তির মাধ্যমে জার্মানিকে বিভিন্ন ক্ষতিপূরণ বা শর্তাবলির মাধ্যমে একেবারে দুর্বল করে দেওয়া হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়।