তিন সম্রাটের চুক্তি বলতে কী বুঝ?
উত্তর: রাশিয়া, অস্ট্রিয়া ও জার্মানির সম্রাটদের মধ্যে সমঝোতার কারণে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাকে তিন সম্রাটের চুক্তি বলে। জার্মানির একত্রীকরণের পর জার্মান চ্যান্সেলর বিসমার্ক দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেন। নবগঠিত জার্মানি যাতে কোনো দেশ দ্বারা আক্রান্ত না হয়, সেদিকে মনোযোগ দেন। প্রথমেই তিনি আত্মরক্ষামূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করেন। জার্মানির সম্রাট রাশিয়া ও অস্ট্রিয়ার সাথে ভালো সম্পর্ক স্থাপন করেন। ফলে ১৮৭৩ সালে স্বাক্ষরিত হয়েছিল প্রথম 'তিন সম্রাটের চুক্তি'। রাশিয়া, অস্ট্রিয়া ও জার্মানির সম্রাটের মধ্যে সমঝোতার কারণেই তিন সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তিন সম্রাটের চুক্তি বলতে কী বুঝ?
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর