শেয়ারFacebookWhatsApp

সাম্যাবস্থায় বিক্রিয়া (ii) এর উপর তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটিকে নিম্নরূপে লিখা যায়- [গণিত] ve উপরিউক্ত বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া এবং বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ভিন্ন। কাজেই বিক্রিয়াটিতে তাপ ও চাপ উভয়ের প্রভাব রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় [গণিত] এর মান ঋণাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপোৎপাদী, অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (2 + 1=3) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] এর উৎপাদন বাড়বে। আবার, চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ [গণিত] এর উৎপাদন হ্রাস পাবে ।

SSC রসায়ন অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · রসায়ন · অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া · সৃজনশীল

সাম্যাবস্থায় বিক্রিয়া (ii) এর উপর তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ…

উদ্দীপক

question image

উত্তর

অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ইলেকট্রন ত্যাগ ও ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যাকে জারণ সংখ্যা (Oxidation Number) বলে।

উত্তর

ক্যালসিয়াম (Ca) কে মৃৎক্ষার ধাতু বলা হয়। এর কারণ হলো এটি গ্রুপ-২ এর মৌল এবং এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এছাড়া মৌলটি বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে। Ca+2H2OCa(OH)2+H2( g)\mathrm{Ca}+2 \mathrm{H}_2 \mathrm{O} \longrightarrow \mathrm{Ca}(\mathrm{OH})_2+\mathrm{H}_2(\mathrm{~g})

উত্তর

প্রদত্ত (i) নং বিক্রিয়াটি হলো- যে বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক পদার্থ পরস্পর সংযুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। উপরোক্ত বিক্রিয়ায় FeCl2\mathrm{FeCl}_2Cl2\mathrm{Cl}_2 পরস্পর যুক্ত হয়ে FeCl3\mathrm{FeCl}_3 উৎপাদ গঠন করে। এ কারণে প্রদত্ত বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া। আবার বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। যেমন- question image উপরের বিক্রিয়ায় বিজারক পদার্থ FeCl2\mathrm{FeCl}_2 একটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+\mathrm{Fe}^{2+} থেকে Fe3+\mathrm{Fe}^{3+} আয়নে রূপান্তরিত হয়। অর্থাৎ FeCl2\mathrm{FeCl}_2 এর জারণ সংঘটিত হয়। 2Fe2+2Fe3++2e2 \mathrm{Fe}^{2+} \longrightarrow 2 \mathrm{Fe}^{3+}+2 \mathrm{e} (জারণ) আবার জারক পদার্থ Cl2\mathrm{Cl}_2 ইলেকট্রন গ্রহণ করে Cl\mathrm{Cl}^{-}উৎপন্ন করে। অর্থাৎ Cl2\mathrm{Cl}_2 এর বিজারণ সংঘটিত হয়েছে। Cl2+2e2Cl1\mathrm{Cl}_2+2 \mathrm{e}^{-} \longrightarrow 2 \mathrm{Cl}^{-1} (বিজারণ) সুতরাং বলা যায়, বিক্রিয়াটিতে একই সাথে সংযোজন ও জারণ-বিজারণ সংঘটিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটিকে নিম্নরূপে লিখা যায়- 2SO2( g)+O2( g)2SO3;ΔH=()2 \mathrm{SO}_2(\mathrm{~g})+\mathrm{O}_2(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{SO}_3 ; \Delta \mathrm{H}=(-) ve উপরিউক্ত বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া এবং বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ভিন্ন। কাজেই বিক্রিয়াটিতে তাপ ও চাপ উভয়ের প্রভাব রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় ΔH\Delta \mathrm{H} এর মান ঋণাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপোৎপাদী, অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ SO3\mathrm{SO}_3 এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ SO3\mathrm{SO}_3-এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (2 + 1=3) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ SO3\mathrm{SO}_3 এর উৎপাদন বাড়বে। আবার, চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ SO3\mathrm{SO}_3 এর উৎপাদন হ্রাস পাবে ।
SSCরসায়নঅধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

অক্সিজেনের জারণসংখ্যা একাধিক হতে পারে— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

পাকস্থলীর এসিডিটি দূর করতে এন্টাসিড সেবন করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.H2+Cl22HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

H2+Cl22HCl\mathrm{H_2} + \mathrm{Cl_2} \rightarrow 2\mathrm{HCl}, বিক্রিয়াটি সংশ্লেষণ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মৌমাছির কামড়ে ক্ষত স্থানে চুন দেয়া হয় কেন?

মৌমাছির কামড়ে ক্ষত স্থানে চুন দেয়া হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা- ব্যাখ্যা করো।

রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.HNO3\mathrm{HNO_3} এর তাৎপর্য লেখো।

HNO3\mathrm{HNO_3} এর তাৎপর্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“সাম্যাবস্থায় সকল উভমুখী বিক্রিয়াই চলমান থাকে”- ব্যাখ্যা করো।

“সাম্যাবস্থায় সকল উভমুখী বিক্রিয়াই চলমান থাকে”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মৌমাছির কামড়ে ক্ষত স্থানে চুন দেয়া হয় কেন?

মৌমাছির কামড়ে ক্ষত স্থানে চুন দেয়া হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

C2H6O\mathrm{C}_2 \mathrm{H}_6 \mathrm{O} এর গাঠনিক সংকেত লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বিক্রিয়া ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 এ Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।