উদ্দীপকের ' [গণিত] ' মৌলের দু'টি রূপভেদের একটি বিদ্যুৎ পরিবাহী হলেও অন্যটি নয়। চিত্রসহ বিশ্লেষ করো।
উত্তর: বন্ধন গঠনের সময় Mg সর্ববহিঃস্থ কক্ষপথের দুটি ইলেকট্রন ত্যাগ করে, তড়িৎ ধনাত্মক [গণিত] আয়নে পরিণত হবে। ত্যাগকৃত ইলেকট্রন দুটি ফ্লোরিনের দুটি পরমাণু গ্রহণের মাধ্যমে দুইটি [গণিত] ঋণাত্মক আয়নের সৃষ্টি করে এবং অষ্টক পূরণ করে। সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। [গণিত] [চিত্র] উদ্দীপকের A মৌলটি পর্যায় সারণির ২য় পর্যায়ের গ্রুপ [গণিত] এ অবস্থিত। তাই মৌলটি কার্বন। কার্বন এর দুটি রূপভেদ বিদ্যমান যথাক্রমে গ্রাফাইট এবং হীরক। গ্রাফাইটে কার্বন পরমাণুসমূহ সমতলীয় স্তরাকারে অবস্থিত। প্রতিটি পরমাণুর চারটি যোজ্যতা ইলেকট্রনের মধ্যে তিনটি ইলেকট্রন তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয়। অপর ইলেকট্রনগুলো মোটামুটিভাবে মুক্ত থাকে। আবার ছয়টি কার্বন পরমাণু একটি সুষম ষড়ভূজের সৃষ্টি করে। সুতরাং প্রতিটি স্তরে একটি ষড়ভুজী জালের সৃষ্টি হয়। কার্বন পরমাণুসমূহ এ জালের প্রতিটি কোণে অবস্থিত। এ ধরনের অসংখ্য স্তর পরস্পরের সমান্তরালভাবে অবস্থিত। এ স্তরসমূহের মধ্যে দুর্বল ভ্যানডারওয়ালস্ আকর্ষণ শক্তি বিদ্যমান। এ মুক্ত ইলেকট্রনগুলো গ্রাফাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। ফলে গ্রাফাইটই একমাত্র অধাতু যা বিদ্যুৎ সুপরিবাহী। [চিত্র] অপরদিকে হীরকের গঠনে কার্বনের চারটি যোজ্যতাই ব্যবহৃত হয়। প্রতিটি কার্বন পরমাণু একটি সুষম চতুস্তলকের কেন্দ্রে অবস্থিত থেকে এর চারদিকে চতুস্তলকের চারটি কোণে অবস্থিত অপর চারটি কার্বন পরমাণুর সাথে তাদের যোজ্যতা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে শক্তিশালী সমযোজী বন্ধন সৃষ্টি করে। এভাবে অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে অতি বৃহৎ একটি অণু তৈরি করে। প্রকৃতপক্ষে এক একটি হীরক খণ্ড এক একটি অতি বৃহৎ অণু। হীরকের প্রতিটি কার্বনের সকল যোজ্যতা ইলেকট্রন অপর চারটি কার্বনের সাথে বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয়, এ কারণে তাতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। অতএব হীরক বিদ্যুৎ পরিবহন করে না। তাই বলা যায় A মৌলের রূপভেদ দুটির মধ্যে মুক্ত ইলেকট্রনের অনুপস্থিতির জন্য হীরক বিদ্যুৎ পরিবাহী নয়। অন্যদিকে মুক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের ' ' মৌলের দু'টি রূপভেদের একটি বিদ্যুৎ পরিবাহী হলেও অন্যট…
উদ্দীপক
এখানে প্রতীক অর্থে ব্যবহৃতDhaka · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের A মৌলটি পর্যায় সারণির ২য় পর্যায়ের গ্রুপ এ অবস্থিত। তাই মৌলটি কার্বন। কার্বন এর দুটি রূপভেদ বিদ্যমান যথাক্রমে গ্রাফাইট এবং হীরক। গ্রাফাইটে কার্বন পরমাণুসমূহ সমতলীয় স্তরাকারে অবস্থিত। প্রতিটি পরমাণুর চারটি যোজ্যতা ইলেকট্রনের মধ্যে তিনটি ইলেকট্রন তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয়। অপর ইলেকট্রনগুলো মোটামুটিভাবে মুক্ত থাকে। আবার ছয়টি কার্বন পরমাণু একটি সুষম ষড়ভূজের সৃষ্টি করে। সুতরাং প্রতিটি স্তরে একটি ষড়ভুজী জালের সৃষ্টি হয়। কার্বন পরমাণুসমূহ এ জালের প্রতিটি কোণে অবস্থিত। এ ধরনের অসংখ্য স্তর পরস্পরের সমান্তরালভাবে অবস্থিত। এ স্তরসমূহের মধ্যে দুর্বল ভ্যানডারওয়ালস্ আকর্ষণ শক্তি বিদ্যমান। এ মুক্ত ইলেকট্রনগুলো গ্রাফাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। ফলে গ্রাফাইটই একমাত্র অধাতু যা বিদ্যুৎ সুপরিবাহী।
অপরদিকে হীরকের গঠনে কার্বনের চারটি যোজ্যতাই ব্যবহৃত হয়। প্রতিটি কার্বন পরমাণু একটি সুষম চতুস্তলকের কেন্দ্রে অবস্থিত থেকে এর চারদিকে চতুস্তলকের চারটি কোণে অবস্থিত অপর চারটি কার্বন পরমাণুর সাথে তাদের যোজ্যতা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে শক্তিশালী সমযোজী বন্ধন সৃষ্টি করে। এভাবে অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে অতি বৃহৎ একটি অণু তৈরি করে। প্রকৃতপক্ষে এক একটি হীরক খণ্ড এক একটি অতি বৃহৎ অণু। হীরকের প্রতিটি কার্বনের সকল যোজ্যতা ইলেকট্রন অপর চারটি কার্বনের সাথে বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয়, এ কারণে তাতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। অতএব হীরক বিদ্যুৎ পরিবহন করে না। তাই বলা যায় A মৌলের রূপভেদ দুটির মধ্যে মুক্ত ইলেকট্রনের অনুপস্থিতির জন্য হীরক বিদ্যুৎ পরিবাহী নয়। অন্যদিকে মুক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী।