বায়ুর উপস্থিতিতে পানিতে উপস্থিত সকল জৈব দূষককে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে বলা হয়–
ক. COD
খ. BOD
গ. pH
ঘ. ইউনিভার্সাল ইন্ডিকেটর
উত্তর: BOD
ব্যাখ্যা: BOD এর অর্থ হলো জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা। BOD এর পূর্ণরূপ– Biological Oxygen Demand। এক লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির BOD বলে। কোনো পানির BOD এর মান যত বেশি হয় সে পানি তত বেশি দূষিত হয়।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · MCQ