ক্ষার – i. একটি বিশেষ ধরনের ক্ষারক ii. পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় iii. এর উদাহরণ হলো NaOH নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: যে সকল [গণিত] যুক্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সে সকল ক্ষারককে ক্ষার বলে। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। অর্থাৎ, (i)নং সঠিক। হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলো হলো ক্ষার। অর্থাৎ, (ii)নং সঠিক। NaOH ক্ষার, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগে [গণিত] মূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। অর্থাৎ, (iii)নং সঠিক।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · MCQ