ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?
উত্তর: ইথানল একটি দাহ্য তরল রাসায়নিক পদার্থ। ইথানলকে দহন করলে তাপ উৎপন্ন হয়। খনিজ জ্বালানির মতো ইথানলকে তাপ ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। আর এই ইথানল হলো একটি জৈব রাসায়নিক যৌগ, যা শ্বেতসার জাতীয় শস্য দানা যেমন- আলু, ভুট্টা, ইক্ষু প্রভৃতি উদ্ভীজ্জ উপাদান থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়। এজন্য ইথানলকে জৈব জ্বালানি বলা হয়।
SSC রসায়ন অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম · সৃজনশীল
ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?
উত্তর