উদ্দীপকের X তেল ও গ্রিজ জাতীয় ময়লা পরিষ্কার করতে পারলেও কাপড়ের দাগ উঠাতে পারে না- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সংঘটিত বিক্রিয়া নিম্নরূপ: [চিত্র] উদ্দীপকে উল্লেখিত [গণিত] যৌগটি হলো সাবান। সাবান সাধারণত দীর্ঘ কার্বনযুক্ত শিকল। দ্রবীভূত অবস্থায় এটি হাইড্রোফিলিক ও হাইড্রোফোবিক এ দুই অংশে বিশ্লিষ্ট হয়। এই হাইড্রোফোবিক অংশ তেল ও গ্রিজ জাতীয় অংশে দ্রবীভূত হয় এবং হাইড্রোফিলিক অংশ চতুষ্পার্শে পানির স্তরে প্রসারিত হয়। কাপড়কে ঘষা দিলে তেল ও গ্রিজের অপদ্রব্য তৈরি হয় এবং কাপড়ের ময়লা পানিতে ধৌত হয়। কিন্তু সাবান দিয়ে কাপড়ের দাগ উঠানো সম্ভব হয় না। কাপড় থেকে দাগ উঠানোর জন্য সাধারণত পরিষ্কারককে পানিতে জায়মান অক্সিজেন এবং জায়মান ক্লোরিন উৎপন্ন করতে হয়। জায়মান অক্সিজেন ও ক্লোরিন জারণ ক্রিয়ার মাধ্যমে কাপড়ের দাগ দূর করে। সাবান সাধারণত কাপড়ের দাগ উঠাতে পারে না কারণ ইহা জলীয় দ্রবণে জায়মান অক্সিজেন ও ক্লোরিন উৎপন্ন করতে পারে না।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের X তেল ও গ্রিজ জাতীয় ময়লা পরিষ্কার করতে পারলেও কাপড়ের দাগ …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে উল্লেখিত যৌগটি হলো সাবান। সাবান সাধারণত দীর্ঘ কার্বনযুক্ত শিকল। দ্রবীভূত অবস্থায় এটি হাইড্রোফিলিক ও হাইড্রোফোবিক এ দুই অংশে বিশ্লিষ্ট হয়। এই হাইড্রোফোবিক অংশ তেল ও গ্রিজ জাতীয় অংশে দ্রবীভূত হয় এবং হাইড্রোফিলিক অংশ চতুষ্পার্শে পানির স্তরে প্রসারিত হয়। কাপড়কে ঘষা দিলে তেল ও গ্রিজের অপদ্রব্য তৈরি হয় এবং কাপড়ের ময়লা পানিতে ধৌত হয়।
কিন্তু সাবান দিয়ে কাপড়ের দাগ উঠানো সম্ভব হয় না। কাপড় থেকে দাগ উঠানোর জন্য সাধারণত পরিষ্কারককে পানিতে জায়মান অক্সিজেন এবং জায়মান ক্লোরিন উৎপন্ন করতে হয়। জায়মান অক্সিজেন ও ক্লোরিন জারণ ক্রিয়ার মাধ্যমে কাপড়ের দাগ দূর করে।
সাবান সাধারণত কাপড়ের দাগ উঠাতে পারে না কারণ ইহা জলীয় দ্রবণে জায়মান অক্সিজেন ও ক্লোরিন উৎপন্ন করতে পারে না।