সাবান উচ্চতর ফ্যাটি এসিডের— i. সোডিয়াম লবণ ii. পটাশিয়াম লবণ iii. ক্যালসিয়াম লবণ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। অর্থাৎ সাবানের সংকেত RCOONa বা RCOOK। এখানে, R হলো আ্যালকাইল মূলক যার সাধারণ সংকেত [গণিত] । n এর মান 12 থেকে 18 পর্যন্ত হয়। যদি n এর মান 12 অপেক্ষা ছোট এবং 18 অপেক্ষা বড় হয়, তাহলে ঐ এসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ কে সাবান বলা যাবে না। [গণিত] এর ক্ষেত্রে n এর মান 17 এবং এটি ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ। সুতরাং, এটি একটি সাবান। [গণিত] এর ক্ষেত্রে n এর মান 15 এবং এটি ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ। সুতরাং, এটি একটি সাবান। [গণিত] এর ক্ষেত্রে n এর মান 17 কিন্তু এটি ফ্যাটি এসিডের ক্যালসিয়াম লবণ। সুতরাং, এটি সাবান নয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · MCQ