খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: ভিনেগার হলো ইথানয়িক এসিডের [গণিত] জলীয় দ্রবণ যা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ফলে ইথানয়িক এসিডের জলীয় দ্রবণের pH মান 7 অপেক্ষা কম হয়। [গণিত] বিভিন্ন প্রকার খাবার পচনের মূল কারণ হলো ব্যাকটেরিয়ার প্রভাব। ভিনেগারের বিয়োজনে উৎপন্ন [গণিত] আয়ন ব্যাকটেরিয়ার প্রোটিন ও ফ্যাটকে আর্দ্রবিশ্লেষিত করে, ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এভাবে ভিনেগার খাবারকে পচনের হাত থেকে রক্ষা করে।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · সৃজনশীল
খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর