জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে কোনটি?
ক. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
খ. বিদ্যুতের জন্য ব্যাটারির ব্যবহার
গ. গাণিতিক সূত্রের ব্যবহার
ঘ. তেল, গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
ব্যাখ্যা: জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক: উদ্ভিদ সালোকসংশ্লেষণ (Photosynthesis) প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোকসংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই-অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গুকোজ উৎপন্ন করে। তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত।
SSC রসায়ন অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) · MCQ

