লিথিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক সক্রিয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: লিথিয়াম ও পটাশিয়াম উভয়ই ধাতু। এদের সক্রিয়তা বলতে ইলেকট্রন দান করার প্রবণতাকে বুঝায়, যা আয়নিকরণ শক্তি বা নিউক্লিয়াস কর্তৃক শেষ ইলেকট্রনের প্রতি আকর্ষণ দ্বারা প্রভাবিত হয়। Li ও K একই গ্রুপের মৌল এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আকর্ষণ বল হ্রাস পায়। ফলে ধাতব পরমাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়। ১নং গ্রুপের Li এর নিচে K মৌল অবস্থিত হওয়ায় লিথিয়াম (Li) অপেক্ষা পটাশিয়াম (K) অধিক সক্রিয়।
SSC রসায়ন অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৫ : রাসায়নিক বন্ধন · সৃজনশীল
লিথিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক সক্রিয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর