বর্তমান প্রেক্ষাপটে C এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ- তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ C হলো মাস্ক। বর্তমানে বিভিন্ন কলকারখানা ও যানবাহন থেকে নিঃসৃত ক্ষতিকর পদার্থ বাতাসে মিশে যাওয়ার ফলে বায়ু দূষণ হয়। দূষিত বায়ুতে বিভিন্ন ধরনের ভারী ধাতু, যেমন: লেড, পারদ, কোবাল্ট, আর্সেনিক থাকে। এসব পদার্থ শ্বাস নেওয়ার সময় নাক ও মুখের মাধ্যমে প্রবেশ করে শ্বাসকষ্ট থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করে থাকে। এছাড়াও দূষিত বায়ুতে কার্বন ডাইঅক্সাইড (CO₂), কার্বন মনোঅক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO₂) থাকে, যা আমাদের জন্য ক্ষতিকর। দূষিত বায়ুর মাধ্যমে যাতে এই বিষাক্ত পদার্থগুলো শরীরে প্রবেশ করতে না পারে সেজন্য মাস্ক ব্যবহার করা উচিত। তাই বর্তমানে মাস্ক (C) ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC রসায়ন অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) · সৃজনশীল
বর্তমান প্রেক্ষাপটে C এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ- তোমার উত্তরে…
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


