পদার্থের আন্তঃআণবিক শক্তির সঠিক ক্রম কোনটি?
ক. তরল > কঠিন > গ্যাসীয়
খ. কঠিন < তরল < গ্যাসীয়
গ. কঠিন > তরল > গ্যাসীয়
ঘ. গ্যাসীয় > তরল > কঠিন
উত্তর: কঠিন > তরল > গ্যাসীয়
ব্যাখ্যা: কঠিন অবস্থায় কণাগুলোর আন্তঃআণবিক শক্তি খুব বেশি। কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তরল অবস্থায় পদার্থের আন্তঃআণবিক শক্তি কিছুটা হ্রাস পায়। এ অবস্থায় পদার্থের কণাগুলো কিছুটা গতি প্রাপ্ত হয় এবং নির্দিষ্ট আয়তন দখল করে। গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। এ অবস্থায় আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম হয়। অর্থাৎ, পদার্থের আন্তঃআণবিক শক্তির ক্রম: কঠিন > তরল > গ্যাসীয়।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ

