আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি কোনটিতে?
ক. পানি
খ. কেরোসিন
গ. খাবার লবণ
ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তর: খাবার লবণ
ব্যাখ্যা: উপরের পদার্থগুলোর মধ্যে খাবার লবণের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে। একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। উপরের পদার্থগুলোর মধ্যে শুধুমাত্র খাবার লবণ কঠিন অবস্থায় থাকে, তাই খাবার লবণের কণাসমূহের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। এক্ষেত্রে পানি ও কেরোসিন হলো তরল পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড হলো বায়বীয় পদার্থ। তাই এদের আন্তঃকণা আকর্ষণ বল তুলনামূলক কম।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ
