নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. চিত্রের পদার্থটির ক্ষেত্রে— i. এর তরল অবস্থা নেই ii. 90°C তাপমাত্রায় অবস্থা পরিবর্তন করে iii. এটি উর্ধ্বপাতিত পদার্থ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: তাপ প্রয়োগের ফলে পদার্থটি সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়েছে। সুতরাং পদার্থটি হলো উর্ধ্বপাতিত পদার্থ। এর কোনো তরল অবস্থা নেই। পদার্থটি 90°C তাপমাত্রায় কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়েছে। অর্থাৎ 90°C তাপমাত্রায় পদার্থটি অবস্থা পরিবর্তন করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ




