পর্যায় সারণির কোন শ্রেণির মৌলকে চ্যালকোজেন বলা হয়?
ক. 13
খ. 14
গ. 15
ঘ. 16
উত্তর: 16
ব্যাখ্যা: পোলোনিয়াম (Po) ও লিভারমোরিয়াম (Lv) এ দুটি মৌল ব্যতীত পর্যায় সারণিতে 16 গ্রুপের অন্যসব মৌল- অক্সিজেন (O), সালফার (S), সেলেনিয়াম (Se), টেলুরিয়াম (Te) এ চারটি মৌলকে একত্রিতভাবে চ্যালকোজেন বলে। চ্যালকোজেন শব্দের অর্থ আকরিক গঠনকারী মৌল। অধিকাংশ ধাতুর আকরিকসমূহকে পাওয়া যায় অক্সাইড ও সালফাইড হিসেবে। পোলোনিয়াম (Po) তেজস্ক্রিয় মৌল বলে এটি ধাতুর আকরিক গঠন করে না। একে চ্যালকোজেন মৌল বলা হয় না।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · MCQ