কোনটি হাইড্রোকার্বন?
ক. পেট্রোল
খ. চিনি
গ. সেলুলোজ
ঘ. পিভিসি
উত্তর: পেট্রোল
ব্যাখ্যা: জৈব যৌগকে বিশ্লেষণ করলে দেখা যায় এর মূল উপাদান কার্বন ও কার্বনের সাথে যুক্ত থাকা হাইড্রোজেন। এজন্য জৈব যৌগ হাইড্রোকার্বনের যৌগ। জৈব যৌগের অণুতে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন (O) , নাইট্রোজেন (N), সালফার (S), ফসফরাস (P), হ্যালোজেন (X) এমনকি বিভিন্ন ধাতব মৌলও উপস্থিত থাকতে পারে। প্রকৃতপক্ষে এগুলো হাইড্রোকার্বনের জাতক। পেট্রোলিয়ামে পেন্টেন থেকে অকটেন, ননেন ইত্যাদি হাইড্রোকার্বন উপস্থিত। এছাড়া এতে হেক্সাডেকেনও বিদ্যমান। অন্যদিকে চিনি, সেলুলোজ, পিভিসির সংকেত যথাক্রমে C 12 H 22 O 11 , (C 6 H 10 O 5 ) n , (C 6 H 3 Cl) n ; তাই পেট্রোলই প্রকৃত হাইড্রোকার্বন।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · MCQ