অ্যানিলিং কোন শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ?
ক. কাগজ শিল্প
খ. সিরামিক শিল্প
গ. কাচ শিল্প
ঘ. চামড়া শিল্প
উত্তর: কাচ শিল্প
ব্যাখ্যা: কাচের ভঙ্গুরতা রোধ করার জন্য কাচকে এর গলনাঙ্কের নিচে কিন্তু সংকট তাপমাত্রার উপরে বেশ কিছুক্ষণ উত্তপ্ত করে ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় ঠাণ্ডা করা হয়। এরূপ শীতলীকরণ প্রক্রিয়াকে কাচের অ্যানিলিং বা পান দেয়া বা কোমলায়ন বলে। অ্যানিলিং এর কারণে কাচ স্বচ্ছ, শক্তিশালী, তাপসহ ও সুষম ঘনত্ব বিশিষ্ট হয়। তরল কাচকে নির্দিষ্ট দ্রব্যে আকৃতি প্রদানের পর একে ঘাতসহ তাপসহনীয় ও টেকসই করার জন্যই অ্যানিলিং করা হয়। কাচ দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অ্যানিলিং খুবই গুরুত্বপূর্ণ ধাপ। খুব সাবধানতার সাথে এ ধাপটি সম্পন্ন করা হয়। সব ধরনের কাচের ক্ষেত্রেই এ ধাপটি সম্পন্ন করা হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · MCQ
অ্যানিলিং কোন শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ?
- ক.কাগজ শিল্প
- খ.সিরামিক শিল্প
- গ.কাচ শিল্প
- ঘ.চামড়া শিল্প
উত্তর