ন্যানো স্বর্ণের বর্ণ কোনটি?
ক. সোনালি
খ. হলুদ
গ. বাদামী
ঘ. লাল
উত্তর: লাল
ব্যাখ্যা: স্বর্ণ সাধারণভাবে হলুদ বর্ণযুক্ত হয় কিন্তু স্বর্ণের ন্যানো পার্টিকেল গাঢ় লাল বর্ণ যুক্ত হয়। তবে পানির মধ্যে এটি কালো দেখায়। ন্যানো কণার আকার ও আকৃতির উপর আলোর শোষণ প্রকৃতি নির্ভর করে। 1 - 100 nm ব্যাসযুক্ত স্বর্ণের ন্যানো কণার ক্ষেত্রে পৃষ্ঠতলে বৃহৎ ক্ষেত্রফলের সৃষ্টি হয়। ফলে পৃষ্ঠতলে অস্বাভাবিকভাবে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। বেড়ে যাওয়া ইলেকট্রন কোয়ান্টাম ইফেক্টে অংশ গ্রহণ করে। এ অবস্থায় স্বর্ণের ন্যানো কণা বেগুনি ( Purple ), নীল ( Blue ), সবুজ ( Green ) ও হলুদ ( Yellow ) এ চার রংয়ের তরঙ্গ দৈর্ঘে্যর আলোকে শোষণ করে বলে ন্যানো কণার বর্ণ গাঢ় লাল দেখায়।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · MCQ