ধাতুর দ্রবণ চাপ তার আয়নের অসমোটিক চাপ - i. অপেক্ষা কম হলে দ্রবণের ধাতব আয়ন দ্রুত তড়িদদ্বারে পরিব্যাপ্ত হয় ii. অপেক্ষা বেশি হলে ধাতু ধাতব আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে iii. পরস্পর বিপরীতধর্মী নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: কোনো মৌলের দ্রবণ চাপ ও এর আয়নের অসমোটিক চাপ পরস্পর বিপরীতধর্মী। মৌলের তড়িদদ্বার বিভব এ দ্রবণ চাপ ও অসমোটিক চাপের পার্থক্যের সমান। ধাতুর দ্রবণ চাপ তার আয়নের অসমোটিক চাপ অপেক্ষা অপেক্ষাকৃত বেশি হলে ধাতু ধাতব আয়ন হিসেবে প্রবেশ করে। ফলে তড়িদদ্বার ঋণাত্মক আধানযুক্ত হয়। আবার, ধাতুর দ্রবণ চাপ অসমোটিক চাপ অপেক্ষা কম হলে দ্রবণের ধাতব আয়ন দ্রুত তড়িদদ্বারে পরিব্যাপ্ত হয়ে তড়িদদ্বার ধনাত্মক চার্জে চার্জিত হয়। দ্রবণে ধাতব আয়নের সংখ্যা হ্রাস পাওয়ার সাথে সাথে দ্রবণের অসমোটিক চাপ হ্রাস পেতে থাকে।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · MCQ
ধাতুর দ্রবণ চাপ তার আয়নের অসমোটিক চাপ - i. অপেক্ষা কম হলে দ্রবণের ধাতব আয়ন দ্রুত তড়িদদ্বারে পরিব্যাপ্ত হয় ii. অপেক্ষা বেশি হলে ধাতু ধাতব আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে iii. পরস্পর বিপরীতধর্মী নিচের কোনটি সঠিক?
- ক.i
- খ.ii
- গ.iii
- ঘ.i, ii ও iii
উত্তর