[গণিত] উদ্দীপকের সতর্ক চিহ্ন দ্বারা কি বুঝানো হয়?
ক. উত্তেজক
খ. ক্ষয়কারী
গ. ক্ষতিকারক
ঘ. বৈদ্যুতিক ঝুঁকি
উত্তর: উত্তেজক
ব্যাখ্যা: উত্তেজক ( irritant ) পদার্থসমূহ ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। এসব পদার্থ হলো- লঘু এসিড ও ক্ষার দ্রবণ, সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, বিরঞ্জক পদার্থ। এসব পদার্থের ঘনমাত্রা ও ত্বকের সংস্পর্শের স্থায়িত্বের ওপর নির্ভর করে ক্ষতির মাত্রা। উত্তেজক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে চোখে নিরাপদ চশমা, নাকে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে কাজ করতে হয়।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার · MCQ

