অগ্ন্যাশয়ের কোন কোষের ক্ষরণ রক্তের গ্লুকোজের মাত্রা কমায়?
ক. আলফা
খ. বিটা
গ. ডেল্টা
ঘ. গামা
উত্তর: বিটা
ব্যাখ্যা: অগ্ন্যাশয়ের - ১. আলফাকোষ : এটি গ্লুকাগন হরমোন ক্ষরণ করে যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। ২. বিটা কোষ : এটি ইনসুলিন হরমোন ক্ষরণ করে যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ৩. ডেল্টা কোষ : এটি সোমাটোস্টাটিন হরমোন ক্ষরণ করে, যা আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ৪. গামা কোষ : এটি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · MCQ