ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে?
ক. অগ্ন্যাশয়ে
খ. হৃৎপিণ্ডে
গ. যকৃতে
ঘ. ফুসফুসে
উত্তর: যকৃতে
ব্যাখ্যা: যকৃতে অরনিথিনচক্রের মাধ্যমে শর্করা বিপাকে সৃষ্ট CO 2 এর সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি করে। ইউরিয়া রক্তবাহিত হয়ে বৃক্ক হতে মূত্ররূপে দেহ থেকে নিষ্কাশিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · MCQ