[চিত্র] উপরের চিত্রের ডিম্বকটি কোন উদ্ভিদে দেখা যায়?
ক. পানি মরিচ
খ. শিম
গ. আফিম
ঘ. সরিষা
উত্তর: পানি মরিচ
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : উদ্দীপকের চিত্রের ডিম্বকটি হলো ঊর্ধ্বমুখী ডিম্বক। পানি মরিচ, গোল মরিচ, পান ইত্যাদি উদ্ভিদে এ ধরনের ডিম্বক দেখা যায়। ঊর্ধ্বমুখী ডিম্বকে ডিম্বকের মুখ উপরে থাকে। এই প্রকার ডিম্বকে ডিম্বক নাড়ী, ডিম্বকমূল ও ডিম্বকরন্ধ্র একই সরল রেখায় খাড়াভাবে অবস্থিত থাকে। ডিম্বকরন্ধ্র শীর্ষে এবং ডিম্বকমূল গোড়ায় অবস্থান করে।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · MCQ

