[চিত্র] উপরোক্ত চিত্রের প্রক্রিয়াটি হলো -
ক. porogamy
খ. mesogamy
গ. chalazogamy
ঘ. syngamy
উত্তর: porogamy
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : উদ্দীপকের চিত্রের প্রক্রিয়াটি হলো Porogamy । (i) Porogamy অধিকাংশ উদ্ভিদে পরাগনালিকা ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে। একে Porogamy বলে। যেমন - আম, জাম ইত্যাদি। (ii) Mesogamy : কোনো কোনো উদ্ভিদে পরাগনালিকা ডিম্বকত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে। একে mesogamy বলে। যেমন - লাউ, কুমড়া ইত্যাদি। (iii) Chalazogamy : কিছু কিছু উদ্ভিদে পরাগনালিকা ডিম্বকমূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে। একে Chalazogamy বলে। যেমন - ঝাউ। (iv) Syngamy : পরাগনালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি পুংগ্যামিটের মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত ও একীভূত হয়ে যায় অর্থাৎ নিষেকক্রিয়া সম্পন্ন হয়। এ প্রকার মিলনকে syngamy বলে।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · MCQ
