রক্তনালিতে রক্ত জমাটবদ্ধ না হওয়ার জন্য দায়ী কোনটি?
ক. কোলেসিস্টোকাইনিন
খ. হিস্টামিন
গ. হেপারিন
ঘ. এন্টারোকাইনিন
উত্তর: হেপারিন
ব্যাখ্যা: রক্তে হেপারিন নামক একধরনের তঞ্চন নিরোধক পদার্থ বা অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকে। হেপারিন রক্তের বেসোফিল ও যোজক টিস্যুর মাস্টকোষ থেকে নিঃসৃত হয়। হেপারিন প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনের উৎপাদনে বাধা দিয়ে রক্ত তঞ্চন রোধ করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · MCQ